শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতা আপেলকে পৌরসভার মেয়র হিসেবে চায় এলাকাবাসী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ২৭৭ বার পঠিত

আসিফ জামান: ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ভোটারদের মাঝে গুঞ্জন শুরু হওয়ার পাশাপাশি ব্যাপক সাড়া ফেলেছে।চায়ের দোকান,পাড়া-মহল্লা,রাস্তা-ঘাট,হাটবাজার,অফিস-আদালত সর্বত্র সাধারণ মানুষের মাঝে চলছে পৌরসভা নিয়ে সরগরম আলোচনা।এবারের নির্বাচনে জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলকে পৌরসভার মেয়র হিসেবে চায় এলাকাবাসী। যুবলীগ নেতা আব্দুল মজিদ আপেলকে পৌরসভার মেয়র করার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও শহরের সেনুয়াপাড়া এলাকায় এক আলোচনা সভার আয়োজন করে স্থানীয়র।

স্থানীয় বাসিন্দা মুহুরি দোয়াবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন,আমিন সরকার,পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা,জাহের আলম বাবু,আনোয়ার হোসেন বাবু,আইনুল হক প্রমুখ।বক্তারা বলেন,যুবলীগ নেতা আব্দুল মজিদ আপেল একজন সৎ,সাহসী,পরিশ্রমী ও ত্যাগী নেতা। তাই এবারের পৌরসভার নির্বাচনে সবথেকে এগিয়ে রয়েছেন তিনি।আমরা আশা করি আ.লীগ থেকে থেকে তাকে মনোনয়ন দেওয়া হবে।আর আমরা তার বিয়জ নিশ্চিত করব।

গোয়ালপাড়া এলাকার সিরাজুল ইসলাম বলেন,যুবলীগ নেতা আব্দুল মজিদ আপেল সকল শ্রেণীর মানুষের উপকার করতে ভালবাসেন।আ.লীগের সংকটময় সময়ে তিনি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন।তার নেতৃত্বে যুবলীগ সুসংগঠিত হয়েছে। এক কথায় তিনি একজন ত্যাগী-নিবেদিত নেতা।বসিরপাড়া এলাকার বাসিন্দা মরিয়ম বেগম বলেন,বিগত সময়ে অনেক মেয়র হয়েছে কিন্তু আমাদের পৌরসভার দৃশ্যমান তেমন কোন উন্নয়ন হয়নি।যুবলীগ নেতা আপেলকে মেয়র করা প্রয়োজন কারণ তিনি জনগণের বন্ধু।আমরা আপেলকেই মেয়র হিসেবে চাই।

এলাকাবাসির মতে,দলমত নির্বিশেষে ঠাকুরগাঁও পৌরসভার মানুষ যুবলীগ নেতা আব্দুল মজিদ আপেলকে মেয়র হিসেবে দেখতে চায়।খোঁজ নিয়ে জানা গেছে,সাধারণ মানুষের মধ্যে তার আকাশচুম্বি যে জনপ্রিয়তা রয়েছে তাতে তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তার বিজয়ী হওয়া প্রায় শতভাগ সুনিশ্চিত।ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা আব্দুল মজিদ আপেল বলেন,পৌরবাসী আমার সঙ্গে রয়েছে।

আমি আশা করি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিবেন। আমি আশাবাদি পৌরসভার মানুষ আমার পক্ষে থেকে আমাকে বিজয়ী করে আনবে। তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে আমার প্রথম কাজ হলো পৌরসভা শতভাগ মাদক ও সন্ত্রাসমুক্ত করা। এর পাশাপাশি পৌরসভার মানুষরা যাতে শতভাগ নাগরিক সুবিধা পায় সেদিক আমার সবথেকে বেশি গুরুত্ব থাকবে এবং পৌরসভার উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com