শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

দিনাজপুরের খানসামায় বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা;প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর সংখ্যা

মোঃ জসিম উদ্দিন: দিনাজপুর(খানসামা)প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪৯২ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন এলাকায় গত তিন দিনে ঝড়ে গেলো তিনটি প্রাণ।

গাড়ি চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারনে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এমন সড়ক দুর্ঘটনা এতে করে প্রাণ হারাচ্ছে পথযাত্রী ও মটরসাইকেল আরোহী।প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও দিন দিন বেড়েই চলছে। প্রতিদিন দেশের কোথায় না কোথাও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনা ঘটছে।
গতকাল রবিবার সন্ধা ছয়টার দিকে খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়নের তাতীপাড়ার সামনে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে নাসিম নামে এক মেধাবি কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে এবং আরো একজন অাহত হয়েছে।
এর অাগে গত শনিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর বারোটার দিকে খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পুলহাট বাজার এলাকার ব্রীফ অফিসের সামনে ট্রাক টলী ও মোটরসাইকেলের সংঘর্ষে বাঁধন ইসলাম অারো এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয় এবং গুরুত্বর আহত হয়েছিল অারও দুইজন।

এ ছাড়াও এর আগে গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার পূর্ব হাসিমপুর চোধুরী পাড়া মোড়ে মাইক্রো থেকে নামার সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৫৫) নামে পূর্ব হাসিমপুর চৌধুরী পাড়ার এক বাসিন্দার মৃত্যু হয়।

এছাড়াও উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অদক্ষ চালকের বেপরোয়া গাড়ি চালানো, খামখেয়ালিপনা, জনসচেতনতার অভাব এবং দায়ী চালকের বিরুদ্ধে কঠিন শাস্তির বিধান না থাকায় অহরহ ঘটছে সড়ক দুর্ঘটনা। প্রতিদিনই যন্ত্রদানবের হত্যার শিকার হচ্ছে বহু জ্ঞানী, গুণী, বৃদ্ধ, স্কুল কলেজের শিক্ষার্থীরা।
সড়ক নিরাপত্তার জন্য সরকার একের পর এক নির্দেশনা ও সিদ্ধান্ত দিয়েই যাচ্ছে। কিন্তু এগুলোর বাস্তবায়ন না হওয়ায় সড়কে বিশৃঙ্খলা চলছেই। এ কারণে প্রতিদিনই প্রাণ ঝরছে সড়ক-মহাসড়কে। প্রতিদিন দুর্ঘটনায় সড়কে পড়ছে লাশ। খালি হচ্ছে মায়ের কোল।
এদিকে শনিবার নীলফামারীর সৈয়দপুর সড়কে উত্তরা ইপিজেড এর শ্রমিক বহনকারী অটোবাইকের সাথে ঢাকা থেকে ছেড়ে অাসা একটি নৈশ কোচের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১১জন আহত হয়েছে।
গুরুতর আহত ৩জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি নৈশ কোচের সাথে কামারপাড়া এলাকায় উত্তরা ইপিজেড এর শ্রমিক বহনকারী অটোবাইকের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com