শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভোলার উন্নয়ন ও নাগরিক অধিকারে ঐক্যবদ্ধ নতুন নেতৃত্বের অঙ্গীকার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

লালমোহন প্রতিনিধি:

অদ্য ৮ নভেম্বর (শনিবার) বিকাল ৪টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ কমিটি। এই কমিটির মাধ্যমে দীর্ঘদিন ধরে ভোলা জেলার নাগরিক স্বার্থে কাজ করে আসা সংগঠনটির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী রূপ পেল। নবঘোষিত কমিটিতে মোঃ নূর মোর্শেদ সভাপতি, মোঃ মোস্তফা প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং মোঃ আক্কাস আলী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। মোট ৫১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণার অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ। সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, তরুণ প্রজন্মের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও বক্তাদের বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. নজরুল ইসলাম তামিজী, বিশিষ্ট কলামিস্ট কালাম ফয়েজী, এবং ভোলা জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। অতিথিরা তাঁদের বক্তব্যে নবগঠিত নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম একটি সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ। এই ফোরামের নবনির্বাচিত নেতৃত্ব আগামী দিনে ভোলার উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, এবং সংগঠনের ঘোষিত ১৩ দফা দাবি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে। ঐক্যবদ্ধ নাগরিক উদ্যোগই হবে ভোলার সামগ্রিক উন্নয়ন ও পরিবর্তনের মূল শক্তি।” কমিটির গুরুত্বপূর্ণ পদাধিকারীগণ সভাপতি: মোঃ নূর মোর্শেদ সিনিয়র সহ-সভাপতি: আলহাজ্ব মোঃ ইউসুফ মেম্বার সহ-সভাপতি: মোঃ শফিকুল আলম বাবুল, মোঃ বাবুল সিকদার, মোঃ নাহিদুল ইসলাম শান্ত, মোঃ সেলিম রেজা, মোঃ শহীদ হাওলাদার, মোঃ জবিউল্লাহ বাপ্পি, সার্জেন্ট মোঃ শহিদুল আলম। সাধারণ সম্পাদক: মোঃ মোস্তফা সাংগঠনিক সম্পাদক: মোঃ আক্কাস আলী সহ-সাধারণ সম্পাদক: মোঃ মাকসুদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ জাকির হাওলাদার, মোঃ কামাল হোসেন, মোঃ তামিম সিকদার, মোঃ মাহে আলম মাহবুব, মোঃ কামরুল ইসলাম পারভেজ সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ শাহবুদ্দিন সিহাব, মোঃ সুমন, মোঃ আলাউদ্দিন আলী, মোঃ নাসির উদ্দিন, মোঃ মিরাজ মুন্সী। সদস্যবৃন্দের তালিকা মোঃ সবুজ, মোঃ সাগর, মোঃ ফিরোজ মিয়া, এ্যাড. মোঃ ইউসুফ হোসেন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মোঃ সবুর খান, খাদিজা বেগম, মোসাঃ শারমিন আক্তার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সাইয়েদ হারুন আবির, মোঃ শাহীন, মোঃ হুমায়ুন কবির জাহিদ, মোঃ জাহিদুল আলম, মোঃ জাবির হোসেন, মোঃ সামসুদ্দিন, মোঃ শরীফ, মোঃ রাসেল ফরাজী, মোঃ আকবর হোসেন, মোঃ আল মামুন শেখ, সাব্বির আলম চৌধুরী, আমির হোসেন রকি, জসিম উদ্দিন প্রমুখ। নবগঠিত ফোরামের নেতৃবৃন্দ জানান, ভোলার উন্নয়ন পরিকল্পনা, নাগরিক নিরাপত্তা, পরিবেশ রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে। এছাড়া প্রবাসী ভোলাবাসীদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করার উদ্যোগও থাকবে বলে জানান সংগঠনের নেতারা।

ধন্যবাদান্তে, মোঃ আক্কাস আলী যুগ্ম আহ্বায়ক দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com