
মোঃ সহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে নওগাঁর ধামইরহাটে উপজেলার ৪ নং উমার ইউনিয়ন বিএনপি’র আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সোমবার (১২ এ জানুয়ারি) বিকেলে ৪ ঘটিকায় উমার ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উমার ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু বকর সিদ্দিক। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন। এ সময় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জনাব শামসুজ্জোহা খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, সাংগঠনিক সম্পাদক জনতার চেয়ারম্যান শামিম কবির মিল্টন, পৌর বিএনপি’র সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর,অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম শামীম, উমার ইউনিয়ন বিএনপির সাধারণ মোঃ হেলাল হোসেন, সাংগঠনিক মোঃ ফারুক হোসেন।
যুবদল নেতা রুবেল হোসেন রতন, মনসুর আলম,
উপজেলা ছাত্রদলের নেতা ওমর ফারুক রুমন।
এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,দোয়া ও মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply