
ধোবাউড়া প্রতিনিধি : ফরহাদ মিয়া
ময়মনসিংহের ধোবাউড়ায় অবৈধভাবে বালু পরিবহনের সময় বালু ভর্তি একটি লড়ি জব্দ করা হয়।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) ঘোষগাও ইউনিয়ন ট্যাংরামারী ক্যাম্প এলাকায় সীমান্ত পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে টেংরামারি বিজিবি ক্যাম্প এবং ধোবাউড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু পরিবহনকারী লড়ি জব্দ করা হয়। এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন ধোবাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা।
তিনি বলেন, “অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
একইসাথে সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচনকে ঘিরে নানা ভয়-ভীতির ধূম্রজাল নিরসনসহ নদীভাঙন রোধ, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় আইনশৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করায় অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।
Leave a Reply