শিরোনাম :
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত।

নরসিংদী রায়পুরায় আদালতের রায় অমান্য করে জমি দখল করলেন ইউ পি সদস্য ইব্রাহিম খলিল ভুইয়া।

সালেক আহামেদ পলাশ স্টাফ রিপোর্টার।
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৮০৬ বার পঠিত

নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোদের জের ধরে বেশকিছুদিন আগে আদালতে একটি মামলা দ্বায়ের করে উত্তরবাখরনগর ইউনিয়নের মৃত শুক্কুর মামুদের ছেলে মো. সিরাজুল ইসলাম।

তারই জের ধরে চলতি বছরের (১৮ এপিল) একই ইউনিয়নের অপর পক্ষ বর্তমান ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ইব্রাহিম, আবুল কাশেম, আব্দুল হাসিম, মন্নান মিয়া ও মিজানুর রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় এবং রায়পুরা এম মামলা নং- ২৬৪/২০২১ এর ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারায় (২৫ ফেব্রুয়ারী) নোটিশ জারি করা হয়। নোটিশ প্রধান করে রায়পুরা থানা এসআই মোঃ শাহীন মিয়া।

আদালতের ১৪৫ ধারার নোটিশকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে উত্তরবাখরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. ইব্রাহিম নোটিশ কৃত জমির উপর টিনের বেড়া স্থাপন করে। ওই সময় অপর পক্ষ বাধা দিতে এলে তাদের দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে আঘাত করে আহত করে বলে অভিযোগ করে ভুক্তভোগীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই এ জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিলো। আজ দুপুরে বর্তমান মেম্বার ইব্রাহিমের নেতৃত্বে এ জমিতে টিনের বেড়া স্থাপন করে তার সহযোগীরা। এসময় অপর পক্ষ বাধা দিতে এলে মেম্বারের লোকজন ও সিরাজুলের লোকজনের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এতে সিরাজুল ইসলামের পক্ষের মহিলা সহ অনেকেই আহত হয় কিন্তু এদের মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের বক্তব্য নিতে হাসপাতালে গেলে, ওই সময় কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান জানান এ রোগী আরএমও স্যার দেখেছে। পরে আরএমও নাম্বার চাইলে তিনি প্রথমে (আরএমও) নাম্বার নেই বলে জানান। পরবর্তীতে প্রতিবেদক হাসপাতালের অফিসকক্ষে যোগাযোগ করলে সেখান থেকে একজন ওই ডাক্তারের কাছেই নিয়ে যায়। পরে তিনি (আরএমও) নাম্বার দেন। মুঠোফোনে আরএমও ডা. ইসমাইল হোসেন রাজিব ডেকে এনে বক্তব্য নেয় প্রতিবেদক। ডা. ইসমাইল হোসেন রাজিব বলেন, রোগীর দু’হাতে ধারালো অস্ত্রের ধারা ক্ষত চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন সহ মাথা ফোলা রয়েছে।

এব্যাপারে অভিযুক্ত উত্তরবাখরনগর ইউনিয়নের ৪নং ইউপি সদস্য ইব্রাহিমের সাথে কথা বললে তিনি বলেন, এ টিনের বেড়া ৫দিন আগে স্থাপন করা হয়েছে। তারা অহেতুক আমাকে মামলায় জরিয়েছে। আজকের ঝামেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ঝামেলার সময় ছিলাম না। ঝামেলার খবর শুনে আমি সেখানে পুলিশ নিয়ে আসি।
অন্যদিকে পুলিশ বলছে, আমি সেখানে ১৪৫ ধারা জারি করতে গিয়েছি। এ বিষয়ে দু’পক্ষই আমাকে কল দিয়েছিলো। আমি আরো আগেই সেখানে ১৪৫ ধারা জারি করতে যেতাম, থানায় কাজ থাকায় আমার যেতে বিলম্ব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com