শিরোনাম :
সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময়

নাইক্ষ্যংছড়িতে আবারও ১০ হাজার ইয়াবা উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩২৯ বার পঠিত

রামু প্রতিনিধিঃ সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন, ১১ বিজিবি (নাইক্ষ্যংছড়ি জোন) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা বার বার ইয়াবা উদ্ধারে গুরুত্ব পূর্ন ভূমিকা রাখছে। এরই ধারাবাহিতকতায় ২৪ অক্টোবর শনিবার সন্ধ্যায়, ১১ বিজিবির অধিনায়কের নির্দেশে, ফুলতলী বিওপির নায়েব সুবেদার মোঃ ইব্রাহিম হোসেন এর নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে, সিমান্তের ফুলতলী বিওপি ৪৭ নং পিলার এলাকার লম্বাশিয়া নামক স্থান থেকে ১০,০০০ (দশ হাজার) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে হয়েছে। যার আনুমানিক মূল্য ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ টাকা) বলে দাবী করেন ১১ বিজিবির অধিনায়ক। বিজিবি সুত্র বলছে, ওইসব ইয়াবা বহনকারী ৩ জন বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনগণের মাধ্যমে তাদের পরিচয় জানা যায়। তারা হলো (১) মোঃ বেদার মিয়া (৩২), পিতা-মৃত মাহমুদ ছবি (২) মোহাম্মদ আলী (২৬), পিতা-মোঃ লাল মিয়া উভয়ের ঠিকানা গ্রাম-ডাক্তারকাটা, পোষ্ট-গর্জনিয়া, থানা-রামু, জেলা-কক্সবাজার (৩) মোঃ আব্দুর রহিম (২৫), পিতা-মোঃ হাসেম, গ্রাম-ফুলতলী, পোষ্ট+থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান। উল্লেখিত চোরাকারবারীদের পলাতক আসামী দেখিয়ে, তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান বিজিবি। অধিনায়ক জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র পাচার, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com