ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বাগাতিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ০৯:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১৭ Time View
Print

মোঃ রান্টু আলী বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধিঃ

নাটোরে বাগাতিপাড়া দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা

বাগাতিপাড়া উপজেলা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিনির্বাপণবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কর্মসূচির আয়োজন করা হয়। বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসুচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এ ছাড়া ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মহড়ার আয়োজন করা হয়।

পরে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, ভূমিকম্পের সময় করণীয় এবং অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নির্বাপণের বিভিন্ন দিক নিয়ে বাগাতিপাড়া উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলামের সভাপতিত্বে এবং বাগাতিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম জামাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফজলুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ধর্ম অবমাননাকে কেন্দ্র করে যুবকের বিষপান, ক্ষুদ্ধ জনতার হামলা, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

নাটোরে বাগাতিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা

Update Time : ০৯:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬