শিরোনাম :
ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময় টেকনাফে নৌবাহিনী–থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে দুইদিনে বিএনপির তিন নেতার মৃত্যু, মামুন মাহমুদ সহ বিভিন্ন নেতার শোক প্রকাশ।

মাজহারুল ইসলাম বাদল:
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৮৭০ বার পঠিত

নারায়ণগঞ্জে দুই দিনে বিএনিপর তিন নেতাকর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে শোকাহত নারায়ণগঞ্জের বিএনপির নেতাকর্মীরা। নেতাকর্মীরা বলছেন- আকস্মিক রাজপথের তিন নেতাকর্মীর চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। কেউ কেউ পরপাড়ে গিয়েছেন অনেক আক্ষেপ নিয়ে। মারা যাওয়া নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবু সিদ্দিক মোল্লার স্বপ্ন ছিল তিনি সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হবেন। কিন্তু সেই আশা স্বপ্ন মাটি করে তিনি চলে গেলেন না ফেরার দেশে। একজন সাদাসিদে নম্র ভদ্র এই ব্যক্তি সকলের পছন্দের মানুষ ছিলেন। এদিকে মৃত্যুবরণ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন। ২৯ অক্টোবর বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানান দলীয় নেতারা।

 

এ ছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন মিরাজও একই দিন মৃত্যুবরণ করেছেন। এর আগের দিন ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সিদ্দিক মোল্লা। বিএনপি ক্ষমতা হারানোর পর থেকে রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভুমিকা পালন করে আসছিলেন আবু সিদ্দিক মোল্লা। বেশকবার পুুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। মামলা রয়েছে তার বিরুদ্ধে অনেকগুলো। নিয়মিত আদালতে হাজিরাও দিতেন তিনি। সেই আবু সিদ্দিক মোল্লা এখন না ফেরার দেশে।

 

বিএনপির এই তিন নেতাকর্মীর মৃত্যুতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহামুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল আলম সজল সহ অন্যান্য নেতারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com