শিরোনাম :
শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন।

নিখোঁজের ৫দিন পর আক্কেলপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধার।

সালেক আহামেদ পলাশ, স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৮৩০ বার পঠিত

নিখোঁজের ৫ দিন পর জয়পুরহাটের আক্কেলপুরে নাজমুল হোসেন (১৪) নামে এক নবম শ্রেণীর ছাত্রের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কেচের মোড় এলাকার রেললাইনের পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নাজমুল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার পূর্ব খাদাইল গ্রামের আলামিন হোসেনের ছেলে। সে খাদাইল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন। পরিবারের দাবি তাকে অপহরণের পর মুক্তিপনের টাকার জন্য হত্যা করা হয়েছে।

নিহতের বাবা আলামিন হোসেন বলেন, গত শুক্রবার বিকেলে আমার ছেলের মোবাইল ফোনে কল আসলে সে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয়। তখন অনেক খোঁজাখুজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এরপরে শনিবারে আমার ছেলের মোবাইল থেকে কল করে এক ব্যক্তি ১৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে ফোন কেটে দেয়। পরে ওই দিন ৪ জনকে আসামী করে বদলগাছী থানায় আমি মামলা করি। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

নিহতের চাচা মতিউর রহমান বলেন, আমার ভাতিজাকে শুক্রবার বিকেলে একটি মেয়ে বার বার ফোন করে ডেকে নেওয়ার পর থেকেই সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর বুধবার রেল লাইনের পশ্চিম পাশে নাজমুলের বস্তাবন্দি গলিত লাশ পাওয়া যায়। বদলগাছী থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, নিহত নাজমুলের বাবা গত শনিবার থানায় একটি অপহরন মামলা দায়ের করলে ৪ জনকে আটক করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতু নামের এক মেয়েকে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত করে সঠিক তথ্য জানা যাবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তাবন্দি অবস্থায় গলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনী প্রক্রিয়ায় লাশটি বদলগাছী থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com