শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

নীলফামারীর জলঢাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

আশীষ বিশ্বাস
সিনিয়র স্টাফ রিপোর্টার

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ন্যায্য অধিকার, গণতান্ত্রিক প্রত্যয় ও শ্রমিক কল্যাণের দাবিতে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো শ্রমিক অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জলঢাকা উপজেলা সভাপতি রেজাউল ইসলাম। পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাজেদুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনার রশিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াত মনোনীত পদপ্রার্থী ও জেলা মজলিসের সুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, উপজেলা জামায়াতের আমীর মোকলেছুর রহমান মাষ্টার, জেলা মজলিসের সুরা সদস্য প্রভাষক ছাদের হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়ম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি প্রভাষক মুজাহিদ মাসুম ও পৌর জামায়াতের আমীর মাওলানা মোজাম্মেল হক।

বক্তারা শ্রমিক শ্রেণিকে দেশের উন্নয়নের মূল শক্তি উল্লেখ করে ন্যায্য মজুরি, শ্রমিক অধিকার এবং দুর্নীতি-মুক্ত শ্রম পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান আলোচকের বক্তব্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে শ্রমিক কল্যাণ, ন্যায্য মজুরি এবং ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়নিষ্ঠ সমাজ গঠনের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

সমাবেশস্থলে শ্রমিকদের পরনে দাঁড়িপাল্লা প্রতীকের সাদা টি-শার্ট, হাতে বিভিন্ন দাবি-সংবলিত ব্যানার–প্ল্যাকার্ডে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভ্যানচালক, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষের উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।

আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরিশেষে দেশ, শ্রমিকসমাজ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com