শিরোনাম :
মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: বিপাকে খুচরা ব্যবসায়ী, ঝুঁকছে ইলেকট্রিক চুলার দিকে ক্রেতারা গাজীপুরের শ্রীপুরের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন জনাব আরিফুল ইসলাম সরকার। নাশকতা মামলায় আটক জেলে থেকেও পদে প্রধান শিক্ষক নির্যাতিত সাংবাদিকদের আস্থার ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মির্জাপুরে কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার উদ্ধার ৭০ কার্টন সিগারেট সাতক্ষীরার সাবেক সংসদ আশরাফুজ্জামান আশু’র ফেসবুক আইডি হ্যাক, টাকা দাবি চট্টগ্রাম সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর উদ্যোগে লায়ন মোঃ আসলাম চৌধুরীর মত বিনিময় সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠান। শ্রীপুরে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত শেরপুরে ধান ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ নেছারাবাদে ব্যবসায়ীর কাছে ডিবি পরিচয়ে চাঁদা দাবি করায় গ্রেফতার ১। রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ গলাচিপায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদুয়ায় জ‌মির টপস‌য়েল কাটার দা‌য়ে ১টি স্ক্যাভেটর-৩টি ডাম্পার জব্দ। নওগাঁর মান্দায় উপজেলা চত্বরের রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ লালমোহন হাসপাতালের সামনে দুটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা। ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল : এক অনন্য দ্বীনি সমাবেশ কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে তিন লক্ষ টাকার পন্য আটক পাঁচবিবি যুবদলের দেশনেত্রীর উদ্দেশ্যে দোয়া মাহফিল

নেত্রকোনায় কৃষি জমিতে গড়ে উঠছে ইটভাটা পরিবেশ ও ফসল উৎপাদন হুমকির সম্মুখীন

হোসাইন আহমেদ হাসান
  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৯ বার পঠিত

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ ফসলী জমিতে কোন শিল্প কলকারখানা স্থাপন করা যাবে না । জমি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। অথচ একটি অসাধু সেন্ডিক্যাট ঢাকা থেকে এসে নেত্রকোনায় ফসলী জমি নষ্ট করে ইটের ভাটা দিচ্ছে । এদেরকে সহযোগীতা করছে প্রশাসনের কিছু অফিসার ও রাজনীতি মহলের নেতা, যাদেরকে টাকা দিলে সব কিছু করতে পারে। একটি সূত্রে জানা যায় , ঢাকার ইটভাটা ব্যবসায়ীরা একটি বড় টার্গেট নিয়ে নেত্রকোনায় এসেছে এরা জেলার বিভিন্ন এলাকায় শতাধিক ইটভাটা স্থাপন করতে পারে । এ ব্যাপারে জমি বিক্রয়ে সতর্কতা জরুরী হয়ে পড়েছে। সহজলভ্যতার কারণে নেত্রকোনা জেলার বিভিন্ন গ্রাম এলাকার কৃষি জমি ধ্বংস করে, একের পর এক গড়ে উঠছে ইটের ভাটা। এতে নিরিবিলি গ্রামীণ পরিবেশ ও ফসল উৎপাদন মারাতœক হুমকির সম্মুখীন হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায় কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের বগপ্রতিপুর গ্রামের ভিতরে অবৈধভাবে দেওয়া হয়েছে ঢাকা ব্রিক্স ও রেন্ট্রিতলা উলুয়াটি গ্রামের পাশে, এ এস টি ব্রিক্স, এই দুটি নতুন ব্রিক্স শত শত একর জমি নিয়ে গড়ে উঠেছে । এর পাশাপাশি সিংহের গাওঁ গ্রামের ভিতরে রয়েছে সনি ব্রিক্স, ও কেন্দুয়া পৌরসভার কাছে রয়েছে হিমালয় ব্রিক্স । ইট তৈয়ারের জন্য আশপাশের ফসলী জমির মাটি উজার করে কেটে ফেলছে । কমে যাচ্ছে ফসলী জমি ও ইটভাটার চিমনির ধোঁয়ায় শ^াসকষ্টসহ নানা ধরনের রোগ বালাই ছড়াচ্ছে। ধোঁয়া ও ধুলা দূষণে বিষাক্ত হচ্ছে পরিবেশ। নেত্রকোনা জেলায় প্রায় ৫০টি ইটেরভাটা চালু আছে, আর জেলা প্রশাসকের জি এম শাখা সূত্রে জানা গেল, জেলায় প্রায় ২৪টি ইটের ভাটার লাইসেন্স আছে। তাহলে বাকি ২৬টি ইটেরভাটা লাইসেন্স ছাড়া কেমন করে চলে। এরা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বছরের পর বছর ইটেরভাটা চালাচ্ছে। প্রশাসনের দুর্বল দৃষ্টির কারণে জেলার বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য ইটেরভাটা । নেই কোন সরকারি লাইসেন্স, নেই কোন পরিবেশের ছাড়পত্র, এরপরও প্রশাসনের টনক নড়ছে না । মনে হচ্ছে তাদের আয়ের একটি বড় অংশ হচ্ছে ইটের ভাটা,এই ভাবে চলছে অবৈধ ইটভাটার রমরমা ব্যবসা। ইটভাটার বিষয় নিয়ে বগপ্রতি পুরের রমজান মিয়া ও সুনিল চন্দ্র বিশ^াস জানান এলাকায় একটি প্রভাবশালী মহলের ক্ষু দৃষ্টি পড়েছে। এরা এসে আমাদের গ্রামের ভিতরে ইটের ভাটা দিয়েছে, আমরা গরীব মানুষ মরলেই কি আর বাচলেই কি এদের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা আমাদের নেই। উলুয়াটি গ্রামের সাদেক মিয়া বলেন গ্রামের সামনে ইটভাটা হয়েছে এর প্রভাবে এলাকা জুড়ে ফসলী জমিতে ধান উৎপাদন কমে যাবে। অবৈধ ইটভাটার রমরমা ব্যবসার বিষয়ে কেন্দুয়া উপজেলার হাজী সাহিদ ব্রিক্স এর মালিক হাজী ফারুক আহম্মদ বলেন, আমরা সরকারের রাজস্ব দিয়ে ও সকল আইন মেনে ইটভাটার ব্যবসা করে আসছি। কিন্তু কিছু অসাধু ইটভাটার মালিক সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ইট উৎপাদন করছে। তারা আমাদের চাইতে কম দামে ইট বিক্রি করছে। এদের জন্য আমাদের ইটভাটার ব্যবসা ছেড়ে দিতে হবে। ঢাকা ব্রিক্স ও এ এস টি ব্রিক্স ফিল্ডের বিষয়ে নেত্রকোনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সাবিকুন্নাহার বলেন এই দুটি ব্রিক্স ফিল্ড পরিবেশ অধিদপ্তরে ছাড় পত্রের জন্য আবেদন করেছিল আমরা তা না মঞ্জুর করে দিয়েছি । নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান বলেন বিষয়টি আমার জানা নেই, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com