শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

পুলিশের হাতে ৮০ জন মাদক কারবারির তালিকা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫১ বার পঠিত

মোহাম্মদ সোহেল আরমানঃ কক্সবাজার এবং আশপাশের এলাকার ৮০ জন মাদক কারবারির তালিকা করেছে পুলিশ। যাদেরকে নজরদারিতে রাখা হয়েছে। সেই তালিকার সূত্র ধরে অভিযান চালানো হচ্ছে।গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।তিনি বলেন, মাদক আমাদের জাতীয় শত্রু। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন।মাদকে যারা জড়িত, যারা বিনিয়োগকারী এবং পৃষ্ঠপোষক তাদের শেকড় যতই গভীর হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।এসপি বলেন, জেলা পুলিশের প্রতিটি সদস্য সোচ্চার। মাদকের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে। বড় বড় মাদক কারবারিকে আমরা আটক করব।তিনি বলেন, প্রতিনিয়ত ব্যবসায়ীর পরিবর্তন হচ্ছে। ভিন্ন কৌশলে ইয়াবায় সংযুক্ত হচ্ছে। প্রত্যেকটি বিষয়কে আমরা নজরদারিতে রেখেছি। তার জন্য গোয়েন্দা ইউনিট কাজ করছে।উল্লেখ্য, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) দুই দফায় অভিযানে ১৭ লাখ ৭৫ হাজার ইয়াবাসহ হাতেনাতে ৫ জনকে আটক করা হয়েছে। যেটি এযাবৎকালে কক্সবাজারের সর্বোচ্চ মাদকের চালান।আটক গডফাদার জহিরুল ইসলাম ফারুক কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। তিনি ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।মঙ্গলবার দুপুরের প্রথম অভিযানটি করা হয় কক্সবাজার সদরের চৌফলদন্ডি ব্রিজ সংলগ্ন নৌঘাটে। ওই সময় মাছ ধরার ইঞ্জিনের নৌকা থেকে ১৪ লাখ ইয়াবা উদ্ধার করে পুলিশ। সেখান থেকে নৌকার মালিক নুরুল ইসলাম বাবুইয়া (২৮) এবং জহিরুল ইসলাম ফারুক (৩৫) হাতেনাতে আটক করা হয়।পরে জহিরের স্বীকারোক্তিতে তার শ্বশুর আবুল কালাম ও শ্যালক শেখ আবদুল্লাহকে আটক করে পুলিশ।একই দিন রাত ৯টার দিকে তার চাচা শ্বশুর সৈয়দ আহমদের বাড়ি থেকে আরো ৩ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সৈয়দ আলমের স্ত্রী সমিরাকেও আটক করা হয়েছে।অভিযানকালে ফারুকের মালিকানাধীন দুই বস্তা ভর্তি নগদ এক কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা মাটি খুঁড়ে উদ্ধার করেছে পুলিশ।এদিকে, হঠাৎ এতগুলো ইয়াবা কোত্থেকে এলো, প্রশ্ন সবার।ফারুকের আশ্রয়দাতা শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে কিনা- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, মাদক ব্যবসা একজনে হয়না। সিন্ডিকেট করেই হয়। এটাতে ফরোয়ার্ড এবং ব্যাকওয়ার্ড পন্থা থাকে। ফারুকের মাদক কারবারের নেপথ্যে আরো কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।ফারুকের মাদক বিক্রির টাকাগুলো যারা জেনেশুনে হেফাজতে রেখেছিল তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।স্থানীয়রা জানিয়েছে, জহিরুল ইসলাম ফারুক দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তার সহযোগী নুরুল ইসলাম বাবু নিজেই নৌকা চালিয়ে গভীর সাগর থেকে চালান তুলে দিত উপকূলে। সিন্ডিকেটে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com