শিরোনাম :
ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময় টেকনাফে নৌবাহিনী–থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

পুলিশ মেমোরিয়াল ডে-২০২১

স্টাফ রিপোর্টারঃ মোঃ রুবেল ইসলাম সিডর
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪৩২ বার পঠিত

অদ্য ০১ মার্চ ২০২১ যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে কর্তব্যরত অবস্থায় দেশমাতৃকার টানে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। সকাল ১০ ঘটিকায় পুলিশ লাইন্স মাঠে স্থাপিত স্মৃতি স্তম্ভে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যবৃন্দের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অতঃপর পুলিশ লাইন্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান মহোদয়ের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মইনুল হাসান পিপিএম,পুলিশ সুপার, পটুয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান, পুলিশ সুপার (পিবিআই), পটুয়াখালী, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ খলিলুর রহমান মোহন, চেয়ারম্যান, জেলা পরিষদ, পটুয়াখালী, বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নান, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা। সভায় ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ সহ পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহোদয় ও উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বাংলাদেশ পুলিশের সম্মানিত অভিভাবক, পরম শ্রদ্ধাভাজন আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) কর্তৃক প্রেরিত সম্মাননা, সার্টিফিকেট,নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

জেলা পুলিশ পটুয়াখালীর পক্ষ থেকে ও তাদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com