শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

প্রথম বছরেই টিকা পাবে ৪০% মানুষ।

 প্রতিনিধি সাব্বির হোসেন, জাতীয় দৈনিক মাতৃজগত:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৯৪৭ বার পঠিত

প্রথম বছরে দেশের ৪০ শতাংশ মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে বিশ্বব্যাংকের সহায়তায় নেওয়া একটি প্রকল্পের আওতায় ৩১ শতাংশ মানুষকে এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি টিকা কিনে দেওয়া হবে ৯ শতাংশ মানুষকে।

ফলে ২০২১ সালের মধ্যে কমপক্ষে ৬ কোটি ৯১ লাখ মানুষকে করোনার টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনা সামনে রেখে করোনা মোকাবিলায় বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের ব্যয় ৬ গুণের বেশি বাড়িয়ে নতুন করে সাজানো হচ্ছে। সংশোধিত প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৮১৫ কোটি টাকা। স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সীমিত পরিমাণে টিকা যাতে সমবন্টন হয়, সেজন্য সরকার ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। চলতি বছরের ২ জুন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বব্যাংকের সহযোগিতায় ‘কভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্ড অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্প একনেকে অনুমোদন পায়। প্রকল্পটির ব্যয় ধরা হয় এক হাজার ১২৭ কোটি টাকা। এর মধ্যে ৮৫০ কোটি টাকা বা ১০ কোটি ডলার বিশ্বব্যাংক এবং বাকি ২৭৭ কোটি টাকা সরকারের অর্থায়ন করার কথা।

প্রকল্পটির মূল কার্যক্রম ছিল হাসপাতালগুলোতে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ, ওষুধ ও প্রতিষেধক কেনা, চিকিৎসা যন্ত্রপাতি কেনা, গবেষণা ইত্যাদি। ইতোমধ্যে প্রকল্পের আওতায় বিভিন্ন কেনাকাটা ও অন্যান্য খাতে ১১৫ কোটি টাকা খরচ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এখন প্রকল্পটিতে টিকা কেনা ও সংরক্ষণ, পরিবহন, জনগণকে টিকা দেওয়া, প্রশিক্ষণসহ নতুন অনেক বিষয় যুক্ত করা হয়েছে।

এ জন্য ব্যয় বাড়ছে। এ প্রকল্পে নতুন করে বিশ্বব্যাংক ৫০ কোটি ডলার দেবে। এ ছাড়া এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) দেবে ১০ কোটি ডলার। সরকারও নতুন করে প্রায় দেড় হাজার কোটি টাকা অর্থায়ন করবে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের টিকার ব্যাপক চাহিদা রয়েছে। সরকার মনে করছে, প্রথম পর্যায়ে যেসব টিকা অনুমোদন পাবে সেগুলোর সরবরাহ সীমিত থাকবে। ফলে এই সীমিত পরিমাণের টিকা যাতে সমবণ্টন হয়, সে জন্য সরকার ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। উচ্চ ঝুঁকিপূর্ণ নাগরিকদের আগে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

সরকার আশা করছে, আগামী ফেব্রুয়ারিতে কোভ্যাক্স থেকে প্রায় ৫২ লাখ মানুষের জন্য এক কোটি ডোজের বেশি টিকা পাবে। আর ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারিতে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ টিকা পাবে। সংশ্নিষ্টরা জানান, টিকা এনে রাখার জন্য উপযুক্ত জায়গারও ঘাটতি রয়েছে। এ ধরনের টিকা রাখতে বিশেষ ধরনের শীতল কক্ষ দরকার।

করোনাভাইরাসের টিকা দেশে আনার পর তা নাগরিকদের দেওয়ার জন্য জেলা-উপজেলা পর্যায়ে এ ধরনের বিশেষ শীতল কক্ষ গড়ে তোলা হবে। এর সঙ্গে টিকা বহনে আইস লাইন্ড ফ্রিজ, কোল্ড বক্স, ভ্যাকসিন ক্যারিয়ার ও ফ্রিজ ইন্ডিকেটর লাগবে। নাগরিকদের কাজের ধরন, বয়স, রোগসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে কাদের কখন টিকা দেওয়া হবে, সে তালিকা তৈরির কাজ চলছে।

অগ্রাধিকারভিত্তিক টিকাদান কর্মসূচি নিয়ে গুজবের আশঙ্কা করছেন সংশ্নিষ্টরা। গুজব প্রতিরোধে কারা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাচ্ছেন, কেন পাচ্ছেন এবং প্রত্যেকেই টিকা পাবেন- এ বিষয়ে সরকার প্রচার চালাবে। টিকা প্রদান কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। গুজব প্রতিরোধে সতর্ক থাকতে সংশ্নিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com