শিরোনাম :
এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন। গাজীপুর–১ আসনে বিএনপি’র নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি:

ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল : এক অনন্য দ্বীনি সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৭২ বার পঠিত

 

জকিগঞ্জ প্রতিনিধি::

সিলেটের জকিগঞ্জ উপজেলার বালাই হাওর। প্রতি বছর ১৫ জানুয়ারি এখানে অনুষ্ঠিত হয় শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল। এটি কোনো গতানুগতিক ওরস নয়; বরং ঈমান, আমল ও আত্মশুদ্ধির এক ব্যতিক্রমধর্মী দ্বীনি সমাবেশ।

ভোরের আলো ফোটার আগেই দূর-দূরান্ত থেকে লাখো মানুষের ঢল নামে বালাই হাওরে। বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের অনেকেই ১৪ জানুয়ারি থেকেই ছাহেববাড়িতে উপস্থিত হন।

যিকর, তিলাওয়াত, দুরূদ ও দোয়ার নূরানী আবেশে ভেঙে পড়ে অহংকার, গলে যায় কঠিন হৃদয়।

আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.)-এর ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে দিনভর চলে কুরআন ও হাদীসের খতম, খতমে খাজেগান, দালাইলুল খাইরাত পাঠ এবং সম্মিলিত মুনাজাত।

জোহর থেকে আসর, মাগরিব থেকে ফজর,প্রতিটি ওয়াক্তের নামাজেই সৃষ্টি হয় মুসল্লিদের জনসমুদ্র।

মাগরিবের পর বড় ছাহেব আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পাঁচ তরিকার যিকর ও তাওবাহ-বাইয়াত অনুষ্ঠিত হলে পুরো হাওর প্রান্তর এক আত্মিক আবেশে আচ্ছন্ন হয়ে পড়ে।

পাপ থেকে পুণ্যের পথে ফেরার শপথ, ঈমান, আখলাক ও আমলের দীক্ষা এই মাহফিল মানুষের জীবন বদলে দেওয়ার অনুপ্রেরণা জোগায়।

এই মাহফিলে নেই কৃত্রিমতা, নেই বাড়াবাড়ি। আছে শুধু যিকর, নসিহত ও নবীপ্রেমে ভরপুর এক স্বচ্ছ দ্বীনি পরিবেশ। তাই ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল হয়ে উঠেছে মুসলিম উম্মাহর জন্য এক অনন্য দৃষ্টান্ত।

আগামী ১৫ জানুয়ারি২০২৬ আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল সফল করতে ইতোমধ্যে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব স্বেচ্ছাসেবক টিমের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও থাকবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সেবায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুশৃঙ্খল ও সুন্দর ব্যবস্থাপনায় প্রতিবারের মতো এবারও বালাই হাওরে ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণ ও সফলভাবে অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সকলের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com