শিরোনাম :
মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: বিপাকে খুচরা ব্যবসায়ী, ঝুঁকছে ইলেকট্রিক চুলার দিকে ক্রেতারা গাজীপুরের শ্রীপুরের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন জনাব আরিফুল ইসলাম সরকার। নাশকতা মামলায় আটক জেলে থেকেও পদে প্রধান শিক্ষক নির্যাতিত সাংবাদিকদের আস্থার ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মির্জাপুরে কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার উদ্ধার ৭০ কার্টন সিগারেট সাতক্ষীরার সাবেক সংসদ আশরাফুজ্জামান আশু’র ফেসবুক আইডি হ্যাক, টাকা দাবি চট্টগ্রাম সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর উদ্যোগে লায়ন মোঃ আসলাম চৌধুরীর মত বিনিময় সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠান। শ্রীপুরে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত শেরপুরে ধান ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ নেছারাবাদে ব্যবসায়ীর কাছে ডিবি পরিচয়ে চাঁদা দাবি করায় গ্রেফতার ১। রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ গলাচিপায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদুয়ায় জ‌মির টপস‌য়েল কাটার দা‌য়ে ১টি স্ক্যাভেটর-৩টি ডাম্পার জব্দ। নওগাঁর মান্দায় উপজেলা চত্বরের রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ লালমোহন হাসপাতালের সামনে দুটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা। ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল : এক অনন্য দ্বীনি সমাবেশ কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে তিন লক্ষ টাকার পন্য আটক পাঁচবিবি যুবদলের দেশনেত্রীর উদ্দেশ্যে দোয়া মাহফিল

ফেসবুক আইডি হ্যাক, আপত্তিকর ছবির জেরে ছাত্রীর মৃত্যু: তরুণ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ মোঃ রুবেল ইসলাম সিডর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৪১৭ বার পঠিত

সাতক্ষীরায় নন্দিনী নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার বিকাশ চৌধুরীর একমাত্র মেয়ে।কয়েকদিন পর নন্দিনীর বিয়ে হওয়ার কথা ছিল। এর মধ্যে তার ফেসবুক আইডি হ্যাক করে কে বা কারা নানান ধরনের বাজে লেখা পোস্ট করেছে। একারনেই নন্দিনী আত্মহত্যা করেছে।
২০২০ নভেম্বর ৯ তারিখ দৈনিক জাতীয় এক পত্রিকায় এমন একটি খবরের সূত্র ধরে সিআইডি সাইবার পুলিশের মনিটরিং টীম ঘটনার দিকে নজর রাখেন। সিপিসির বিশেষ টিম ফেসবুক কর্তৃপক্ষ, মোবাইল অপারেটর, ঘটনার সাথে সংশ্লিষ্ট লোকজনের সাথে যোগাযোগ স্হাপন করেন। ভিকটিম নন্দিনীর হ্যাকড হওয়া ফেসবুক আইডি বিশ্লেষন করেন। প্রাপ্ত তথ্যে সাইবার টীম চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকা থেকে সৌরভ দাস গুপ্ত (২১), পিতা-সুবীর দাশগুপ্ত, -রাউজান, চট্টগ্রাম-কে গ্রেফতার করেন।

সৌরভ দাস গুপ্তকে ব্যপক জিজ্ঞাসাবাদ এবং নানা বিষয়ে তথ্য সংগ্রহ করে জানা যায় , নন্দিনীর সাথে সৌরভের পরিচয় ফেসবুকে। চ্যাটিং এর সূত্র ধরে ঘনিষ্ঠ হয় তারা এবং একসময় প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের। এক বছরের মাথায় নন্দিনীর আচরনে পরিবর্তন খেয়াল করে সেৌরভ। সৌরভের সাথে যোগাযোগ কমিয়ে দেয় নন্দিনী। সৌরভ মনে করে নন্দিনী অন্য কারুর সাথে সম্পর্কে জড়িয়েছে। সৌরভ পরিকল্পনা করে নন্দিনীর ফেসবুক আইডি হ্যাক করার। ফেসবুক আইডি হ্যাক করে তার ধারনার সত্যতা পায়। সৌরভ নিশ্চিত হন নন্দিনী তার সাথে প্রতারণা করেছে। সে প্রতিশোধ পরায়ন হয়ে ওঠে এবং নন্দিনীকে চরম শিক্ষা দিতে ব্যস্ত হয়ে পরে। হ্যাকড হওয়া ফেসবুক আইডি সৌরভ নিয়ন্ত্রনে নিয়ে নন্দিনীর আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের অন্তরঙ্গ ছবি ভিডিও পাঠান। একপর্যায়ে সৌরভ নন্দিনীর এক বন্ধুকেও তার বাসায় পাঠিয়ে নন্দিনীকে ভয় হুমকি দেন। চরম মানসিক যন্ত্রণায় নন্দিনী সে রাতেই আত্মহত্যা করেন।

চট্টগ্রাম থেকে সৌরভ দাস গুপ্ত কে গ্রেফতারের সময় তার নিকট নন্দিনীর ফেসবুক আইডি লগ-ইন অবস্থায় পাওয়া যায়। ঘটনার সত্যতা স্বীকার করে সৌরভ আদালতে জবানবন্দী দিচ্ছেন আজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com