শিরোনাম :
এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন। গাজীপুর–১ আসনে বিএনপি’র নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি:

বগুড়ায় ভেজাল খেজুর গুঁড়ের কারখানায় অভিযান: ৫০ কেজি গুঁড় জব্দ, ১০,০০০ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১০৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: গত রোববার, ১১ জানুয়ারি ২০২৫ তারিখে সকাল ১১টায় বগুড়া সদর উপজেলার ফাঁপোড় দক্ষিণপাড়া এলাকায় অবস্থিত “মোজাম্মেল এর গুঁড় কারখানা” তে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

মনিটরিংকালে প্রতিষ্ঠানটিতে নিম্নলিখিত অপরাধমূলক কার্যক্রম লক্ষ্য করা যায়:
১. খেজুর রসে চিনি মিশিয়ে গুঁড় প্রস্তুত করা;
২. গুঁড় তৈরিতে নিষিদ্ধ ও ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করা। এ সময় ১ কেজি হাইড্রোজ জব্দ করা হয়।

উক্ত অপরাধের জন্য প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া প্রায় ৫০ কেজি চিনি মিশ্রিত ও হাইড্রোজযুক্ত গুঁড় এবং ১ কেজি হাইড্রোজ বিধি মোতাবেক জব্দ ও ধ্বংস করা হয়।

মনিটরিং কার্যক্রমটি পরিচালনা করেন জনাব মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এবং জনাব মোঃ মেহেদি হাসান, সহকারী পরিচালক, ভোক্তা অধিদপ্তর, বগুড়া।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া এবং জনাব মোঃ আব্দুল কাদের, অফিস সহকারী ও কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া।

সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা পুলিশের একটি চৌকস টিম।
অভিযান চলাকালীন সময়ে অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com