শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

বগুড়ার রানীরহাটে বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টারে ভূয়া প্যাথলজি রিপোর্ট প্রদান!

রায়হান কবির রবিনঃ বগুড়া জেলা ব্যুরো প্রধানঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪৯৬ বার পঠিত

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার রাণীরহাট নামক স্থানে বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠান বেশ কিছু দিন যাবৎ, প্রফেসর ডাঃ এ,কে,এম রনক হোসেন এর সীল ও সাক্ষর জাল করে একাধিক প্যাথলজি রিপোর্ট প্রদান করে আসছেন। খোঁজ নিয়ে জানা যায়, বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টার তাদের প্যাথলজি রিপোর্টে যে ডাক্তারের সীল ও সাক্ষর জাল করেন, তিনি একজন সুনামধন্য ডাক্তার হিসাবে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক হিসাবে প্যাথলজি বিভাগে সুদক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন, জানা গেছে প্রফেসর ডাঃ রনক হোসেন, এম,বি,বি,এস ও প্যাথলজিষ্টে পি,এইচ,ডি করা। তারই নাম ভাঙ্গছে এই বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টারটি। বিষয়টি বিস্তারিত জানার জন্য ডাঃ রনক এর সাথে দেখা করতে চাইলে, তিনি করোনা পরিস্থিতির কারণে দেখা করতে অস্বীকার করেন। পরে তিনি মুঠোফোনে গন-মাধ্যম কর্মীদেরকে জানান, সেই ডায়াগনস্টিক সেন্টারে তার সিল এবং স্বাক্ষর ব্যবহার করার বিষয়টি এর আগেও তিনি শুনেছেন এবং সেই ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ ফিরোজ কে ডেকে তার সিল ও স্বাক্ষর ব্যবহার করতে নিষেধও করেছেন । তার বক্তব্য অনুযায়ী ফিরোজ তার কথা অমান্য করে হরহামেশায় তার (ডাঃ রনকের) সিল এবং স্বাক্ষর জালিয়াতি করে, রিপোর্ট প্যাডে প্যাথলজিস্ট এর জায়গায় ভুয়া স্বাক্ষর দিয়ে রোগীদের রিপোর্ট প্রদান করে প্রতারণা করে আসছে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। তিনি গণমাধ্যমকর্মীদের কে আরো বলেন, আমার সিল এবং স্বাক্ষর জালিয়াতি করে ব্যবহার বন্ধের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি। অন্যদিকে ডায়াগনস্টিক সেন্টারের সামনে বিভিন্ন সুনামধন্য ডাক্টারদের নাম লেখা থাকলেও যোগাযোগ করে যানা গেছে, সেই ডাক্তাররা বেশিরভাগই বসেন না ঐ ডায়াগনস্টিকে। সরেজমিনে গিয়ে যানা যায় সেই ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নিজেই মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজি বিভাগে বর্তমান কর্মরত আছেন। আরো জানা গেছে ফিরোজ ডাক্টারের এ্যাফরোন পরে শজিমেক এর বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে, রোগীদের হাসপাতালের প্যাথলজি বিভাগের লোক হিসেবে পরিচয় দিয়ে বিব্রত করে ব্লাড, প্রসাব সহ অন্যান্য স্যাম্পল কালেকশন করেন, এবং তার ডায়াগনস্টিক সেন্টারে বেতন ভুক্ত সাকিল নামের এক কর্মচারির মাধ্যমে পরীক্ষা করে ডাঃ রনকের সিল এবং স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া রিপোর্ট প্রদান করেন। যা একজন হাসপাতালে সরকারি কর্মচারী হিসেবে আইনত দণ্ডনীয় অপরাধ এবং আইন বিরোধী কাজ হিসেবেও গণ্য হয়। দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে এভাবে প্রতারণা করে আসছেন প্রতারক মোঃ ফিরোজ। ফিরোজের সাথে গণমাধ্যম কর্মীরা এ বিষয়ে জানতে চাইলে, তিনি প্রথমে তার দায় স্বীকার করলেও পরে অস্বীকৃত জানান। এলাকাবাসী এই বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক, প্রতারক ফিরোজকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জোড় দাবি জানান এবং প্রতিষ্ঠানটি সীল গলা করার জন্য ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com