শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

বগুড়ায় এক সঙ্গে ২৮টি পরিবারের আত্মহত্যার হুমকি।

মুহাম্মদ মতিন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৪৫৬ বার পঠিত

বগুড়া জেলা নন্দীগ্রামে উপজেলার এক সঙ্গে ২৮টি পরিবার আত্মহত্যার হুমকি দিয়েছে। কারন হিসাবে তারা বলছে তাদের থাকা খাওয়া এমন কি ঘুমানোর জায়গা পর্যন্ত থাকছেনা আগামী ১৫ তারিখের পর থেকে, তাই দিশেহারা ২৮টি পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তাদের পুনর্বাসনের আবেদন করে এবং পূনর্বাসন না করা হলে আত্মহত্যারও হুমকি দেন। ৬ই জানুয়ারী বুধবার সকাল ১১টায় এই ২৮টি পরিবার নন্দীগ্রাম উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহীলা ভাইস চেয়ারম্যান বরাবর এমন মানবিক আবেদন (দরখাস্থ) প্রদান করে।

সরেজমিনে গিয়ে দেখা যায় নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের ওমরপুর সড়ক পাড়া নামক স্থানে বগুড়া নাটোর মহা সড়কের জায়গায় রাস্তার পার্শে টং ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে এই ২৮টি পরিবার। কোন সময় রাস্তায় গাড়ির চাকায় পৃস্ট হয়েছে আপনজন আবার কোন সময় গভীর রাতে ট্রাক উল্টে ঘুমন্ত পুরো পরিবারের বুকের উপর আছরে পরেছে। এমন আতংক নিয়ে তারা সেখানেই বসবাস করে আসছে শুধু ১শতক জায়গা না থাকার কারনে। কিন্তু সেই আশ্রয়স্থল টুকুও কেরে নিচ্ছে সড়ক বিভাগ, রাস্তা প্রসস্থ্য করার জন্য এই পরিবার গুলোকে তাদের বসতবাড়ি সরিয়ে নেয়ার জন্য ১০ দিনের সময় বেঁধে দিয়েছে।

এবিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বললে তারা জানায়, আমরা গরীব অসহায়, দিন আনি দিন খাই, আমাদের কোন পরিবারের এক শতক জায়গা পর্যন্ত নেই, আমাদের এই ঘর বাড়ি ভেঙে দিলে পরিবার নিয়ে কোথায় থাকবো। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে সরকার বরাবর এই ১০দিনের মধ্যে আমাদের পূনর্বাসনের জন্য আবেদন (দরখাস্থ) করেছি, যদি আমাদের কোন ব্যাবস্থা না করে। তাহলে বাধ্য হয়ে এই ২৮টি পরিবারের সকল সদস্য বিছানা বালিশ নিয়ে মহাসড়কের রাস্তায় শুয়ে পরবো, সরকার হয় আমাদের ঘুমানোর জায়গা দিবে না হয় আমাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে কবরে চিরতরে ঘুমিয়ে দিবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com