শিরোনাম :
এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন। গাজীপুর–১ আসনে বিএনপি’র নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি:

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ শিবিরের সাতজন নেতা কর্মী গ্রেফতার।

 মুহাম্মদ মতিন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৬৬২ বার পঠিত

বগুড়ায় ইসলামী ছাত্র শিবিরের সাতজন নেতা কর্মীকে জিহাদী বই এবং দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- ইসলামী ছাত্র শিবিরের মালতিনগর উপ-শাখার সভাপতি মেহেদি হাসান (২৮), একই শাখার মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী (২৭), সংগঠনের শহরের নারুলী শাখার সাথী জিয়া আলম (২৪), সাথী আসাদুল আল গালিফ (২৩), সদস্য শাহীন আলম (২৪) এবং দুই কর্মী গোলাম মোর্তুজা (২৭) ও আব্দুল কুদ্দুস (২৫)।

গতকাল রাত ১১টার দিকে শহরের মালতিনগর এলাকার একটি ছাত্রাবাস থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ বস্তা জিহাদি বই, ল্যাপটপ, লাঠি, মশাল জ্বালানোর উপযুক্ত লাঠি, দু’টি চাপাতি ও ২টি হাসুয়া উদ্ধার করা হয়। বগুড়ায় পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান শিবিরের নেতা-কর্মীরা ছাত্রাবাসে বসে সরকার উৎখাত ও রাষ্ট্র বিরোধী নাশকতার পরিকল্পনা করছিল।

বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, শহরের মালতিনগর মোল্লাপাড়া শ্মশান ঘাট এলকায় জনৈক তোতা মিয়ার মালিকানাধীন একটি ছাত্রাবাসে ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা রাষ্ট্র বিরোধী নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য বৈঠক করছে- মঙ্গলবার রাতে এমন খবর পাওয়া যায়। এর পর রাত ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও শিবিরের সাতজন নেতা কর্মীকে গ্রেফতার করা সম্ভব হয়। তিনি বলেন, গ্রেফতারকৃত সাত জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে রিমান্ডে নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com