শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসী তুহিন কতৃক, সাংবাদিককে প্রাননাশের হুমকী!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৫২৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নাটাইপাড়া (বৌবাজার) একটি পরিত্যক্ত বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘ কয়েক বছর যাবত ঝলক সিনথেটিক কাপড় কাচা গুড়া সাবান তৈরির অন্তরালে দেশের নামিদামি কোং সার্ফএক্সেল, ঘুড়ি ফাস্টওয়াশ এর হুবহু মোড়কে নকল ও নিম্ন মানের কাপড় কাচা পাউডার (গুড়া সাবান) উৎপাদন ও বাজারজাত করে আসছিল জনৈক আবু হাসনাত মোসাদ্দেক তুহিন স্হায়ী বাড়ি ঈশ্বরদী বলে জানা যায়।গত ১০ নভেম্বর দুপুরে উক্ত নকল কাপড় কাচার গুড়া পাউডার (গুড়া সাবান) উৎপাদন ও বাজারজাত প্রস্তুতির সময় উক্ত কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।ভ্রাম্যমান আদালত চলাকালীন উক্ত কারখানার মালিক তুহিন আত্মগোপন করায় ভ্রাম্যমান আদালত তার বাসায় পুলিশ পাঠিয়ে তার স্ত্রী সুমি খাতুনকে উক্ত কারখানায় নিয়ে আসেন এবং কারখানায় অবৈধ নকল গুড়া সাবান তৈরী আইনত অপরাধ বলে জানান।

সেই সাথে ২০০০০/- বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
নকল সার্ফএক্সেল ঘুড়ি ফাস্টওয়াশ কারখানার মালিক তুহিন পলাতক থাকায় তার স্ত্রী সুমি খাতুন তাদের অপকর্মের জন্য ভ্রাম্যমাণ
আদালতের কাছে ক্ষমা নিয়ে জরিমানার সমুদয় অর্থ বিশ হাজার টাকা জমা দেন।
জানা গেছে, ঝলক সিনথেটিক গুড়া সাবান উৎপাদনের অন্তরালে দেশের নামিদামি ব্রান্ড সার্ফএক্সেল ঘুড়ি ফাস্টওয়াশ হুবহু নকল মোড়কে দীর্ঘ কয়েক বছর যাবত বাজারজাত করে নাটাইপাড়ার আশেপাশে সহ নিজ এলাকায় কয়েক কোটি টাকার সম্পদ গড়েছে।

উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার নিউজ কাভারেজ করায় জাতীয় দৈনিক আলোর দিগন্ত পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি এবং বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের বগুড়া সদর থানা সভাপতি মোঃ হায়দার আলী মিঠু শহরের কর্মস্হল থেকে রাত দশটায় বাড়ি ফেরা পথে নকল গুড়া সাবান কারখানার মালিক তুহিন কারখানার পার্শ্ববর্তী রাস্তায় পথরোধ করে অকথ্য ভাষায়
গালিগালাজ, দেখে নেবে খাইয়া ফেলবে মর্মে হত্যার হুমকি ও লাঞ্ছিত করে।

উক্ত ঘটনায় বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ঐ ভুক্তভোগী সাংবাদিক।

এই ব্যাপারে বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবীরের নিকট জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com