শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

বন্ধ্যা নারীর সন্তান কামনা একটি ফল বা পাতার আশায় আঁচল পেতে অক্ষয়তলায়!

 স্টাফ রিপোটার, মোঃ ওয়াজেদ আলীঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৬৫২ বার পঠিত

একটা ফল বা পাতা আঁচলে পড়বে এমন আশায় বন্ধ্যা নারীরা সন্তান কামনায় আঁচল পেতেছেন অক্ষয়তলায়। আশ্চর্য হলেও ঘটনাটি বাংলাদেশের। যেখানে অক্ষয়তলা নামক বটগাছের নিচে সদ্যস্নানে ভেজা শাড়ীর আঁচল বিছিয়ে একটি সন্তান ভিক্ষা চান নিঃসন্তান অনেক মা। নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউপির রামকৃষ্ণপুর গ্রামের গোঁসাইজীর আশ্রমে ঘটছে এমন ঘটনা।

দীর্ঘদিন আগে থেকেই আশ্রমটিতে নিঃসন্তান অনেক মা’কেই কাঙালের মতো সন্তান লাভের জন্য ভিক্ষা চাইতে দেখা যায়। তাদের বিশ্বাস একটি ফল বা গাছের পাতা আঁচলে পড়লেই তার মনোবাসনা পূর্ণ হবে। প্রতি বছর দুই দিন ধরে বিভিন্ন স্থান থেকে আসা নারীরা এখানে ভীড় করেন। তাদের সাথে আসা অন্য পুরুষ-নারীরা অদূরেই বসে থাকেন। আর সন্তান কামনায় মায়েরা গোসল শেষে ভেজা কাপড়ের আঁচল বিছিয়ে অপেক্ষা করতে থাকেন। ধৈর্যের পরীক্ষায় অনেকেই সফল হন বলে জানান আশ্রমের এক নারী বৈষ্ণব। তিনি এখানে আসা নারীদের দেখ-ভাল করে থাকেন।

বছরের নির্দিষ্ট ওই দু’দিন আগতদের প্রসাদস্বরূপ খিচুড়ি খাওয়ায় আশ্রম কর্তৃপক্ষ। এসময় নারীরা সন্তান কামনায় আশ্রমের দানবাক্সে মানতের টাকা দান করেন। শ্রী রঞ্জন কুমার ওরফে সঞ্জয় বিষয়টি নিশ্চিত করেন। তিনিই এ আশ্রমটির সভাপতি। আশ্রমে সন্তান কামনার এমন ঘটনাকে কুসংস্কার বলছেন নাটোর সিভিল সার্জন মিজানুর রহমান। তিনি সন্তান লাভের জন্য স্বামী-স্ত্রীকে ভালো কোনো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে বলেন। কেননা শারীরিক অসুস্থতা, ক্রোমোজমের গঠনে কোনও সমস্যা, দুর্বলতা বা অন্য কোনও কিছু ফকির, সাধু, দরবেশদের ঝাঁড়, ফুক বা অন্ধবিশ্বাসে সেরে উঠবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com