শিরোনাম :
মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: বিপাকে খুচরা ব্যবসায়ী, ঝুঁকছে ইলেকট্রিক চুলার দিকে ক্রেতারা গাজীপুরের শ্রীপুরের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন জনাব আরিফুল ইসলাম সরকার। নাশকতা মামলায় আটক জেলে থেকেও পদে প্রধান শিক্ষক নির্যাতিত সাংবাদিকদের আস্থার ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মির্জাপুরে কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার উদ্ধার ৭০ কার্টন সিগারেট সাতক্ষীরার সাবেক সংসদ আশরাফুজ্জামান আশু’র ফেসবুক আইডি হ্যাক, টাকা দাবি চট্টগ্রাম সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর উদ্যোগে লায়ন মোঃ আসলাম চৌধুরীর মত বিনিময় সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠান। শ্রীপুরে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত শেরপুরে ধান ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ নেছারাবাদে ব্যবসায়ীর কাছে ডিবি পরিচয়ে চাঁদা দাবি করায় গ্রেফতার ১। রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ গলাচিপায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদুয়ায় জ‌মির টপস‌য়েল কাটার দা‌য়ে ১টি স্ক্যাভেটর-৩টি ডাম্পার জব্দ। নওগাঁর মান্দায় উপজেলা চত্বরের রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ লালমোহন হাসপাতালের সামনে দুটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা। ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল : এক অনন্য দ্বীনি সমাবেশ কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে তিন লক্ষ টাকার পন্য আটক পাঁচবিবি যুবদলের দেশনেত্রীর উদ্দেশ্যে দোয়া মাহফিল

বরিশাল নগর আ.লীগের নতুন কমিটির দুই নেত্রীকে নিয়ে আলোচনা।

 এম আরিফুল ইসলাম, বরিশাল ব্যরোঃ
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৮৬৭ বার পঠিত

গতকাল রোববার রাতে গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয় বরিশাল মহানগর আওয়ামী লীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি। সর্বশেষ সম্মেলনের প্রায় ১৩ মাস পরে গঠিত কমিটির সদস্য সংখ্যা ৭৫ জন। তবে নতুন এ কমিটির দুজন নারী সদস্যের নাম বিশেষ দৃষ্টি কেড়েছে ইতোমধ্যে। একজন বরিশালের প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেসা আফরোজ অন্যজন বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র সহধর্মিনী লিপি আব্দুল্লাহ।

প্রথমজন কমিটিতে জায়গা পেয়েছেন একমাত্র নারী সহ সভাপতি হিসেবে আরেকজন অন্তর্ভুক্ত হয়েছেন সদস্য হিসেবে। এই দুজনার মধ্যে জেবুন্নেসা আফরোজ রাজনীতিতে সক্রিয় ছিলেন। দশম জাতীয় সংসদের উপ নির্বাচনে স্বামীর স্থলাভিষিক্ত হন বরিশাল সদর আসনের সাংসদ হিসেবে। ২০১৬ সালে গঠিত হওয়া নগর আওয়ামী লীগের কমিটিতে পেয়েছিলেন সদস্য পদ। তবে তাকে নিয়ে সেসময় জল্পনা কল্পনা কম হয় নি।

সেবার মহানগর আওয়ামী লীগের সভাপতি কিংবা সম্পাদক হবেন তিনি এমন গুঞ্জন উঠেছিল। কিন্তু গোলাম আব্বাস চৌধুরী দুলালকে সভাপতি ও একেএম জাহাঙ্গীরকে সম্পাদক করে গঠিত হওয়া সেই কমিটিতে তাকে রাখা হয় জ্যেষ্ঠ সদস্য হিসেবে। অন্যদিকে, লিপি আব্দুল্লাহ ২০১৮ সালে স্বামীর নির্বাচনী প্রচারণায় নেমে দৃষ্টি কাড়েন।

নগরীর বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত জনসংযোগে অংশ নেন তিনি৷ এরপর থেকে নগরীর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পাওয়া গেছে তাঁর সরব উপস্থিতি। তবে এর মধ্যে সন্তানদের নিয়ে দীর্ঘদিন তিনি কাটিয়েছেন প্রবাস জীবন। বেশ লম্বা সময় ধরে সক্রিয় রাজনীতির বাইরে জেবুন্নেসা আফরোজ নিজেও। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত জাহিদ ফারুকের প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি।

এরপর দলীয় কোন কার্যক্রমে খুব একটা দেখা যায় নি তাকে। তাদের ব্যাপারে বর্তমান মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর বলেন, ‘তারা দুজনই আওয়ামী পরিবার থেকে উঠে আসা। দলের জন্য তাদের অবদান রয়েছে। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। আমাদের দলীয় হাইকমান্ড চায় রাজনীতিতে নারীরা সামনের দিকে এগিয়ে আসুক’৷ সামনের দিনগুলোতে এই দুজন নেত্রী দলকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলেও জানান এই নেতা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com