শিরোনাম :
এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন। গাজীপুর–১ আসনে বিএনপি’র নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি:

বরিশাল রেঞ্জের জানুয়ারী/২০২১ মাসের অপরাধ পর্যালোচনা সভা রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টারঃ মোঃরুবেল ইসলাম সিডর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২৫ বার পঠিত

আজ ২৫/০২/২০২১ খ্রিঃ তারিখ রেঞ্জ ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে জানুয়ারী/২০২১ মাসের অপরাধ পর্যালোচনা সভা রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল রেঞ্জের ছয়টি জেলার পুলিশ সুপারগণ সহ বরিশাল বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের প্রতিনিধিগণ আজকের অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন। এবারো ডিআইজি মহোদয় বিভিন্ন ক্যাটাগরীতে রেঞ্জের শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করেন।

একই সাথে ডিআইজি মহোদয় বরিশালের বিভাগীয় কমিশনার এবং পটুয়াখালী জেলার বিদায়ী পুলিশ সুপার এর বিদায় সংবর্ধনায় বরিশালে তাঁদের বিদায়ক্ষণকে স্মৃতিময় করে রাখতে তাঁদেরকে ক্রেস্ট প্রদান করেন। এসময় তাঁরা বরিশালে তাঁদের কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করেন।

এদিকে সভাপতি মহোদয় দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের অপরাধের তুলনামূলক চিত্র ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি মামলা তদন্তের মান বাড়াতে সর্বাধুনিক তথ্য-প্রযুক্তির সাহায্য নিতে বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণের ডিজিটালাইজেশনের কথা বলেন। তদন্তের মান ও সততার (integrity) বিষয়ে তিনি আপোষহীন হওয়ার নির্দেশনা দেন।

তিনি বলেন, পুলিশকে সর্বক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে এবং দুষ্কৃতিকারীদের হতে সতর্ক থেকে ডিউটি পালন করতে হবে। মাদকের বিরুদ্বে দৃঢ়-কঠোর অবস্থান নিতেও তিনি নির্দেশ দেন এবং থানায় পুলিশের আচার-আচারণের ক্ষেত্রে মার্জিত ও সু-শোভন ব্যবহারের ব্যত্যয় না ঘটাতে নির্দেশ প্রদান করেন।

সভাপতি মহোদয় আরো বলেন, থানায় সততা ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে; থানায় আগত সেবা প্রত্যাশীদের প্রতি আরও সচেতন হতে হবে। প্রতিটি পুলিশ সদস্যকে জনগণকে সেবা প্রদানের মানসিকতা তৈরি করতে হবে।

বরিশাল রেঞ্জের অপরাধের সার্বিক চিত্র আজকের সভায় প্রতিফলিত হয়েছে; রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো সময়ের তুলনায় ভালো রয়েছে। এ ধারা অব্যাহত থাকবে বলে সভাপতি মহদয় দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। রেঞ্জের সার্বিক অপরাধচিত্র আজকের পর্যালোচনা সভায় জেলার পুলিশ সুপারগণসহ পুলিশের অন্যান্য স্টেকহোল্ডারদের নিকট পরিষ্কার হয়ে ওঠে।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার বৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার টু ডিআইজি, বরিশাল রেঞ্জের বিভিন্ন জেলায় সংযুক্ত ৩৭ তম বিসিএস (পুলিশ) ব্যাচের ০৪ জন এএসপি (প্রবেশনার) এবং অন্যান্য অফিসারবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com