শিরোনাম :
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত।

বাঁশখালীতে মোটর বাইক কেড়ে নিল দরিদ্র গৃহ বধুর প্রাণ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬৪ বার পঠিত

মোঃসরওয়ার আলম চৌধুরীঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অদুরে ধনী পরিবারের এক বয়স্ক মহিলার ওলিমা উপলক্ষ্যে মেঝবান চলছিল। ওই মেঝবানে গিয়েছিলেন ভাল খাবার খাবেন বলে দরিদ্র পরিবারের ভ্যান গাড়ি চালক আব্দুর শুক্কুরের স্ত্রী মুন্নি আক্তার প্রকাশ মনোয়ারা (২২) নামের এক গৃহবধূ। বাঁশখালী-প্রধান সড়কের বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী গ্রামের মনছুরিয়া বাজারের অদূরে রাস্তার পূর্ব পাশে মনোয়ারার বাড়ি। রাস্তার পশ্চিম পাশে চলছিল মেঝবান। গতকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারী) দুপুর ১২ টা ২০ মিনিটে মুন্নি আক্তার প্রকাশ মনোয়ারা ওইস্থানে মেঝবান খেয়ে রাস্তা পার হয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় দ্রুতগামী মোটর সাইকেল চালক মো. সাগর নামের এক কিশোর প্রথমে ওই গৃহবধূকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গেলে পরে ওই দ্রুতগামী মোটরসাইকেলটি ওই মহিলার মাথার ওপর চাপা দিয়ে অদূরে গিয়ে কিশোরটিও ছিঁটকে পড়ে। ওই সময় কিশোর মো. সাগরেরও মাথা ফেটে যায়। পথচারীরা দ্রুত গৃহবধূ মনোয়ারাকে রক্তাক্ত অবস্থায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওইখানকার কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নিয়ে যাবার সময় পথে মধ্যে দুপুর ২টায় মনোয়ারা তাকে বহনকারী গাড়িতেই মারা যান। ওই ঘটনায় আহত কিশোর চালক মো. সাগর মাথায় আঘাত পাওয়া অবস্থায় কোথায় পালিয়ে যান।বর্তমানে মনোয়ারার লাশ বাঁশখালী হাসপাতালেই রয়েছে। মেঝবান খেয়ে আর তাকে বাড়ি ফিরতে হয়নি। মা’র মৃত্যুর খবরে দুই শিশু সন্তানের কান্নায় পরিবেশ ভারী হয়ে এসেছে। পুলিশ মোটর সাইকেলটি উদ্ধার করেছেন। তবে মোটর সাইকেল আরোহী কিশোর বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী গ্রামের শফিউর রহমানের পুত্র মো. সাগর (১৫) পালিয়ে গেছে। অপরদিকে মনোয়ারা মারা যাবার পর স্থানীয় একটি দালাল গ্রুপ টাকার বিনিময়ে ঘটনা মীমাংসার জন্য তৎপর হয়ে পড়েছে।নিহত মুন্নি আক্তার প্রকাশ মনোয়ারার বাবা জাকের আহমদ বলেন,‘মনোয়ারার ২টি শিশু সন্তান রয়েছে। তার স্বামী আব্দুর শুক্কুর ঘরজামাই হিসেবে থাকত। আব্দুর শুক্কুরের বাড়ি কক্সবাজারের ঈদগাঁ গ্রামে।’বাঁশখালী থানার এসআই নাজমুল হক বলেন,‘ ঘটনার পর পর ঘাতক মোটর সাইকেলটি পুলিশ উদ্ধার করেছে। আহত কিশোর মোটর সাইকেল চালক কোথায় পালিয়ে গেছে খোঁজ নেওয়া হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com