শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

বাঁশখালীতে মোটর বাইক কেড়ে নিল দরিদ্র গৃহবধুর প্রাণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৯৭২ বার পঠিত

মোঃসরওয়ার আলম চৌধুরী বাঁশখালী প্রতিনিধিঃচট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অদুরে ধনী পরিবারের এক বয়স্ক মহিলার ওলিমা উপলক্ষ্যে মেঝবান চলছিল। ওই মেঝবানে গিয়েছিলেন ভাল খাবার খাবেন বলে দরিদ্র পরিবারের ভ্যান গাড়ি চালক আব্দুর শুক্কুরের স্ত্রী মুন্নি আক্তার প্রকাশ মনোয়ারা (২২) নামের এক গৃহবধূ। বাঁশখালী-প্রধান সড়কের বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী গ্রামের মনছুরিয়া বাজারের অদূরে রাস্তার পূর্ব পাশে মনোয়ারার বাড়ি। রাস্তার পশ্চিম পাশে চলছিল মেঝবান। গতকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারী) দুপুর ১২ টা ২০ মিনিটে মুন্নি আক্তার প্রকাশ মনোয়ারা ওইস্থানে মেঝবান খেয়ে রাস্তা পার হয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় দ্রুতগামী মোটর সাইকেল চালক মো. সাগর নামের এক কিশোর প্রথমে ওই গৃহবধূকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গেলে পরে ওই দ্রুতগামী মোটরসাইকেলটি ওই মহিলার মাথার ওপর চাপা দিয়ে অদূরে গিয়ে কিশোরটিও ছিঁটকে পড়ে। ওই সময় কিশোর মো. সাগরেরও মাথা ফেটে যায়। পথচারীরা দ্রুত গৃহবধূ মনোয়ারাকে রক্তাক্ত অবস্থায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওইখানকার কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নিয়ে যাবার সময় পথে মধ্যে দুপুর ২টায় মনোয়ারা তাকে বহনকারী গাড়িতেই মারা যান। ওই ঘটনায় আহত কিশোর চালক মো. সাগর মাথায় আঘাত পাওয়া অবস্থায় কোথায় পালিয়ে যান।
বর্তমানে মনোয়ারার লাশ বাঁশখালী হাসপাতালেই রয়েছে। মেঝবান খেয়ে আর তাকে বাড়ি ফিরতে হয়নি। মা’র মৃত্যুর খবরে দুই শিশু সন্তানের কান্নায় পরিবেশ ভারী হয়ে এসেছে। পুলিশ মোটর সাইকেলটি উদ্ধার করেছেন। তবে মোটর সাইকেল আরোহী কিশোর বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী গ্রামের শফিউর রহমানের পুত্র মো. সাগর (১৫) পালিয়ে গেছে। অপরদিকে মনোয়ারা মারা যাবার পর স্থানীয় একটি দালাল গ্রুপ টাকার বিনিময়ে ঘটনা মীমাংসার জন্য তৎপর হয়ে পড়েছে।
নিহত মুন্নি আক্তার প্রকাশ মনোয়ারার বাবা জাকের আহমদ বলেন,‘মনোয়ারার ২টি শিশু সন্তান রয়েছে। তার স্বামী আব্দুর শুক্কুর ঘরজামাই হিসেবে থাকত। আব্দুর শুক্কুরের বাড়ি কক্সবাজারের ঈদগাঁ গ্রামে।’
বাঁশখালী থানার এসআই নাজমুল হক বলেন,‘ ঘটনার পর পর ঘাতক মোটর সাইকেলটি পুলিশ উদ্ধার করেছে। আহত কিশোর মোটর সাইকেল চালক কোথায় পালিয়ে গেছে খোঁজ নেওয়া হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com