শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

বাঙলা কলেজের আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল শেখের দৃষ্টান্তমূলক অবদান রাজনৈতিক অঙ্গনে নজিরবিহীন ভূমিকা, সর্বত্র প্রশংসার জোয়ার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

রাসেল মাহমুদ
ঢাকা জেলা প্রতিনিধি :

বাংলা কলেজের ছাত্রদল নেতা ও আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আজিজুল শেখ এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। ছাত্র রাজনীতিতে স্বচ্ছতা, নিষ্ঠা ও ত্যাগের এক বিরল উদাহরণ সৃষ্টি করেছেন তিনি।

ফুডপান্ডায় চাকরি করে নিজের পড়াশোনা এবং পরিবারের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছেন আজিজুল শেখ। নিজের ঘামের টাকায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ছাত্র রাজনীতিতে নতুন মূল্যবোধের বার্তা দিয়েছেন তিনি।

আজিজুল শেখের এমন সততা ও আদর্শিক ভূমিকা শুধু বাঙলা কলেজই নয়, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝেও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

তিনি বলেন—
“আমি কোনো চাঁদাবাজি বা অবৈধ অর্থ নয়—নিজের উপার্জনের টাকায় রাজনীতি করি। ছাত্রদল কখনো চাঁদাবাজির রাজনীতি করে না। আমরা আদর্শের রাজনীতি করি।”

বাঙলা কলেজ ছাত্রদলের এই তরুণ নেতা আরও বলেন—
“ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়—সবার আগে বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত। ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি জানান, ছাত্রদল দেশের গণতন্ত্র ও ন্যায় অধিকার প্রতিষ্ঠায় বরাবরই সামনের সারিতে ছিল এবং থাকবে। তরুণদের অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল সবসময় দায়িত্ব পালন করছে।

আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আজিজুল শেখের কার্যক্রমে ছাত্রসমাজ গর্বিত—এমন মন্তব্য করেছেন বাঙলা কলেজ ছাত্রদলের অন্যান্য নেতারাও।

তাদের ভাষায়—
“তারেক রহমানের নেতৃত্বে সৎ, আদর্শিক ও গণমুখী ছাত্র রাজনীতি গড়তে আজিজুল শেখ এক উজ্জ্বল উদাহরণ।”

তিনি জানান, বাঙলা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে দলকে বিজয়ী করতে নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com