শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

বান্দরবানের লামায় মাছের প্রজেক্টের জমি বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ আহত ১৭

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০৪ বার পঠিত

মোহাম্মদ আলমগীরঃ বান্দরবানের লামা উপজেলায় জমির বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে।শনিবার (২৭ ফেব্রুয়ারি ২০২১ইং) দুপুর ১টায় উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব শিলেরতুয়া নয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে।

লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ দিদারুল মেহের বলেন,৩ জনকে ডাক্তারকে সাথে নিয়ে আহতদের দ্রুত চিকিৎসা দেয়া হয়েছে।আহত ১৭ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কক্সবাজার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।অবস্থার উন্নতি না হলে আরো কয়েক জনকেও রেফার করা যেতে পারে।

দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা শুনে লামা হাসপাতালে উপস্থিত হন রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা।ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন,দীর্ঘদিন যাবৎ পূর্ব শিলেরতুয়ার সাবেক মেম্বার রমজান আলী ও জাফর আহমদ প্রকাশ মনার মাঝে জমি নিয়ে বিরোধ এবং মামলা-মোকাদ্দমা চলছে।আজ দুপুরে জাফর আহমদ মনার লোকজন জমিতে সেচ দিতে মেশিন দিয়ে গোদা থেকে পানি আনতে গেলে রমজান আলী মেম্বারের পক্ষের লোকজন বাধা দেয়।সে সময় তাদের মধ্যে ঝগড়া লেগে যায়।পরে ঝগড়া শুনে দু’পক্ষের আরো লোকজন দা,ছুরি,কোদাল,রড, লাঠি নিয়ে এগিয়ে এলে প্রচন্ড সংঘর্ষ বেঁধে যায় এবং ১৭ জন আহত হয়।

সংঘর্ষে জাফর আহমদ মনার পক্ষের আহতরা হলো,কহিনুর বেগম (৪০),রোশন আরা বেগম ( ৪২), জাফর আহমদ মনা (৪৮),শামসুন নাহার (৩৫), জোৎস্না বেগম (৩৬),হোসনে আরা বেগম (৪৫), নাজমা আক্তার (১৬),বেলাল হোসেন (৩০),আবুল হোসেন (২৮)।আর রমজান আলী মেম্বারের পক্ষে আহতরা হলো,আমিরুল ইসলাম (২০),আব্দুল মন্নান (৪০),সাবেকুন নাহার (৪৫),রজ্জব আলী (৪৮),মোঃ লিটন (৪০),জিসান (১৪),মালেকা বেগম (৪৫) ও রহমত আলী (৩৫)।

সরেজমিনে গিয়ে এলাকাবাসীর স্বাক্ষ্যমতে জানাযায় মাছের প্রজেক্টের জমির মূল মালিক রমজান আলী মেম্বার।জাফর আলমগং আর হোল্ডিং জমির দলিল জালিয়াত করে মাছের প্রজেক্ট দখল করেন।আরোও জানা যায় জাফর আলমগন জমির দলিল জালিয়াতি করে অপরের জায়গা দখল করার অভ্যাস আছে বলে এলাকাবাসী জানান।

এদের মধ্যে গুরুতর আহত আমিরুল ইসলাম কহিনুর বেগম,রোশন আরা বেগম,আমিরুল ইসলাম,আব্দুল মন্নান,সাবেকুন নাহার,রজ্জব আলী কে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন,ঘটনার পরপরই লামা থানা থেকে লামা হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। লামা হাসপাতালে থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ হানিফ সঙ্গীয় সদস্যদের নিয়ে উপস্থিত হয়। তিনি বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। চিকিৎসা সেবা প্রাপ্তিতে সহায়তা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com