শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

বান্দরবান পৌরসভা নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে সকল প্রতিনিধির প্রচারণা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৭ বার পঠিত

বান্দরবান জেলা প্রতিনিধিঃ বান্দরবান পৌরসভা নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। আজ নির্বাচনী প্রচারণার শেষ দিন। জমে উঠেছে সকল প্রতিনিধির প্রচারণা। বান্দরবান পৌরসভা নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। নৌকার প্রার্থী মোঃ ইসলাম বেবী, ধানের শীষ প্রার্থী মোঃ জাবেদ রেজার সঙ্গে নারিকেল গাছ মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃনাছির উদ্দিনকেও হিসাবে রাখছেন তারা। আওয়ামী লীগ এবং বিএনপির দলীয় অন্তঃকোন্দল স্বতন্ত্র প্রার্থী মোঃনাছির উদ্দিনের ভোট ব্যাংক ভারী করছে দাবি স্থানীয়দের। তিন প্রার্থী প্রত্যেকের পোস্টার আর লিফলেটে ভরে গেছে পৌরসভার ৯টি ওয়ার্ডের রাস্তা-ঘাট এবং হাট-বাজার সহ বিভিন্ন জায়গা। এদিকে গতকাল শনিবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা এবং নারিকেল গাছ প্রতীকের ২ মেয়র প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পাড়া এলাকায় আচরণবিধি না মেনে সকাল বেলায় প্রচার-প্রচারণায় হ্যান্ডমাইক ব্যবহার করায় নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ইসলাম বেবীর সমর্থকদের ৫ হাজার টাকা এবং নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ নাছির উদ্দিনের সমর্থকদের ৩ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান।শনিবার নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী গণসংযোগ চালিয়েছেন মেম্বারপাড়া, ওয়াবদা ব্রিজসহ আশপাশের এলাকায়। এসময় তার সাথে ছিলেন কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান খোকন, শাহানারা আক্তার, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম চৌধুরী, সামশুল আলম প্রমুখ। অপরদিকে এদিন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বনরুপা পাড়াসহ আশপাশের এলাকায়। এসময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভানেত্রী মাম্যাচিং, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা রিটল বিশ্বাসসহ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ নাছির উদ্দিন প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন মেম্বার পাড়াসহ আশপাশের এলাকায়। এসময় সাথে ছিলেন কাউন্সিলর প্রার্থী মোঃকামরুল হাসান বাচ্চু, মোসাম্মৎ রাহিমা বেগমসহ সংগঠনের নেতাকর্মীরা।নির্বাচন অফিসের তথ্য মতে, আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৫ জন প্রার্থী। কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ২৯ জন এবং সংরক্ষিত তিনটি পদে ৭ জন নারী প্রার্থী মাঠে রয়েছেন।রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com