শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

বালিয়াডাঙ্গীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল র‍্যালি ও পথসভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পঠিত

মোঃ নুরনবী

ঠাকুরগাঁও বিশেষ প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল ও শান্তিপূর্ণ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে র‍্যালিটি বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়।
র‍্যালিতে প্রায় দুই থেকে তিন হাজার ছাত্রের অংশগ্রহণে বালিয়াডাঙ্গী শহর প্রাণবন্ত হয়ে ওঠে। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
র‍্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও কার্যকরী পরিষদের সদস্য ছাত্রনেতা মোহাম্মদ সোহেল রানা, ঠাকুরগাঁও জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আনিস আহমেদ, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম, সংগঠনের সাবেক নেতৃবৃন্দ এবং বর্তমান উপজেলা ও শাখা পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সোহেল রানা বলেন,
“স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আজও দেশে অন্যায়, জুলুম ও বৈষম্য রয়ে গেছে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী ছাত্রশিবির অতীতে যেমন ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম চালিয়ে যাবে।”
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে আদর্শিক ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলার জন্য ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে জ্ঞান, চরিত্র ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম বলেন,
“ইসলামী ছাত্রশিবির কেবল একটি ছাত্রসংগঠন নয়, এটি আদর্শ মানুষ গড়ার একটি আন্দোলন। এই সংগঠনের মাধ্যমে গড়ে ওঠা ছাত্ররাই আগামীর সমাজ ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও ত্যাগের মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com