শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

বিজয়নগরে যুবদল নেতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

জাহাঙ্গীর আলম
‎(ক্রাইম রিপোর্টার)

‎ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিএনপির সহযোগী সংগঠন যুবদল এর একজন প্রভাবশালী নেতা ও উপজেলা যুবদল সভাপতি প্রার্থী মোঃ আসাদুল ইসলাম শিপনকে গ্রেফতার করেছে পুলিশ।

‎গ্রেফতারকৃত শিপন উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক ফিরোজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত থেকে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। স্থানীয় পর্যায়ে তিনি একজন জনপ্রিয় ও সক্রিয় তরুণ নেতা হিসেবে পরিচিত।

‎জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালের দিকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ দল সিংগারবিল ইউনিয়নের নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

‎বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, “নিয়মিত আদালতের ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে আসাদুল ইসলাম শিপনের নামে একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা অনুযায়ী আমরা তাকে আইনানুগভাবে গ্রেফতার করেছি।”

‎এদিকে, শিপনের গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। যুবদল ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ।
‎তাদের অভিযোগ, সরকারের বিরোধী দলের সক্রিয় নেতাদের টার্গেট করে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। তারা শিপনের অবিলম্বে মুক্তির দাবি জানান।

‎তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এটি সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ার অংশ, এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়।

‎উল্লেখ্য, মোঃ আসাদুল ইসলাম শিপন শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সামাজিক ও শিক্ষাক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি কবি সানাউল হক স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি ছিলেন এবং এলাকার শিক্ষার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। স্থানীয়দের মতে, তার গ্রেফতারে এলাকায় এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে।

‎বর্তমানে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com