শিরোনাম :
জামায়াতে ইসলামী নেতা সুরুজ্জামান এর উদ্যোগে তুরাগে ঈদ সামগ্রী বিতরণ স্বেচ্ছাসেবক দল নেতা রিপন বেপারীর উদ্যোগে ৪৭ নং ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রী বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মিরপুর প্রেসক্লাবে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রমিকদের স্বার্থে বগুড়া–৬ আসনের উপনির্বাচনে রেজাউল করিম বাদশাকে ভোট দেওয়ার আহ্বান – মাহমুদ শরীফ মিঠু সাংবাদিকদের জাতীয় জোট ‘এ্যাবজা’ পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহ্বায়ক, ওমর সদস্য সচিব আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রী–এমপিদের চলনে–বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান জেলি, সয়াবিন তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি: যশোরের কেশবপুরে আটক ৬ রমজানকে ঘিরে বগুড়া শেরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। এনসিপি ও পুলিশের ছত্রছায়ায় বিএনপি নেতাকে হয়রানি ও বাড়ি দখলের অভিযোগ লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা এক মুহূর্তের আগুনে গরু গোয়াল ঘর ছাই সাঘাটার দিনমজুর আসাদুলের স্বপ্ন ভস্মীভূত চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু।

বিদেশগামী শ্রমিকদের কোভিড-১৯ পরীক্ষার ফি ৩০০ টাকা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৬ বার পঠিত

সাব্বির হোসেনঃ সরকারি ল্যাবগুলোতে বিদেশ গমনেচ্ছু স্মার্ট কার্ডধারি শ্রমিকদের কোভিড-১৯ মুক্ত সনদ নমুনা পরীক্ষার ফি 300 টাকা নির্ধারণ করেছে সরকার।
করোনাভাইরাসের পরীক্ষা করাতে এখন থেকে ৩০০ টাকা লাগবে। এর আগে সরকারি ফি ১ হাজার ৫০০ টাকা দিতে হতো। এই ফি সবার জন্য প্রযোজ্য ছিল। বিষয়টি নিয়ে আপত্তি উঠলে সরকার নতুন ফি নির্ধারণ করে দেয়। এ বিষয়ে ২৪ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্যসেবা বিভাগ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব বিলকিস বেগমের প্রজ্ঞাপনে সই করেছেন। এতে বলা হয়েছে– বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফি দেড় হাজার টাকার পরিবর্তে ৩০০ টাকা পুনর্নির্ধারণ করা হলো। শুধু প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্টকার্ডধারী বিদেশ গমনেচ্ছুদের কোভিড-১৯ মুক্ত সনদ দেয়ার জন্য সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এই ফি নেয়া হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা শুরু হয় গত ২০ জুলাই।
সে সময় বিদেশগামীদের করোনাভাইরাস পরীক্ষা শুরুর পর ৩৫০০ টাকা করে ফি নেওয়া হচ্ছিল। ২৪ অগাস্ট সরকার সেই ফি কমিয়ে এক হাজার ৫০০ টাকা করে। এবার প্রবাসী কর্মীদের জন্য এক লাফে ফি কমনো হল ১২০০ টাকা।

শুরুতে শুধু সরকারি প্রতিষ্ঠানেই বিদেশগামী ব্যক্তিদের করোনাভাইরাস পরীক্ষা করা হত। ২০ অক্টোবর সরকার ১০টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিদেশগামীদের করোনাভাইরাস পরীক্ষার অনুমোদন দেয়। এসব প্রতিষ্ঠান নমুনা পরীক্ষার জন্য ফি নিত ৩৫০০ টাকা করে।

২৪ ডিসেম্বর সরকার আরও ২১টি প্রতিষ্ঠানকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার অনুমোদন দেয়। একইসঙ্গে নমুনা পরীক্ষার ফি ৩ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০০ টাকা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com