শিরোনাম :
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত।

বিবাহ / তালাক ও বিচ্ছেদের ডিজিটালাইজেশনের জন্য হাইকোর্টে রিট

মোঃ মোজাম্মেল হোসেন বাবু স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৪৬৮ বার পঠিত

০৪ মার্চ ২০২১ ইং

মানবাধিকার সংগঠন এইড ফর মেন ফাউন্ডেশনের পক্ষে বিবাহ ও বিবাহ বিচ্ছেদের (ডিভোর্সের) তথ্য ডিজিটালাইজেশনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়। রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। রিট আবেদনে আইন মন্ত্রণালয় সচিব, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সচিব এবং ধর্ম মন্ত্রণালয় সচিবকে বিবাদি করা হয়েছে।
রিটে বলা হয়, বিবাহ ও বিবাহ বিচ্ছেদের রেজিস্ট্রেশনের আইনগত বিধান থাকলেও তা ডিজিটাল না করার ফলে অসংখ্য প্রতারণার ঘটনা ঘটেছে। এছাড়াও, বিয়ে গোপন রেখে ডিভোর্স না দিয়ে বিয়ের ঘটনা ঘটছে। এর ফলে, সন্তানের বাবার পরিচয় নিয়েও জটিলতা দেখা যাচ্ছে। বিবাহ সংক্রান্ত অপরাধ বেড়ে অসংখ্য মামলার জন্ম নিচ্ছে। তাই, বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন ডিজিটাল হওয়া একান্ত আবশ্যক। যাতে যেকোনো ব্যক্তি বিয়ে বা ডিভোর্স দিলে তা ডিজিটালাইজেশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নম্বর সার্চ দিয়ে তথ্য বের করা সম্ভব হয়। এতে করে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকেও রক্ষা পাবে। এছাড়া রিটে দেনমোহরের প্রসঙ্গও তুলে আনা হয়েছে। বিয়েতে অযাচিতভাবে পাত্রপক্ষের কাছে দেনমোহরের দাবি করা হয়। তাই এসব বিষয়ে সুরাহা হওয়া প্রয়োজন বলে রিটে আরজি জানানো হয়।
রিট এর বিষয় জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, ‘প্রতিদিনই অসংখ্য ভুক্তভোগী আমাদের সাথে যোগাযোগ করেন। তারা তাদের স্ত্রীদের নিকট থেকে গোপনে বিয়ে করা নিয়ে সময়ে সময়ে প্রতারিত হয়েছেন। এখনই বিবাহ/তালাক পদ্ধতি ডিজিটালাইজেশন এর আওতাভুক্ত না করা গেলে অচিরেই প্রতারণামূলক বিবাহ মহামারি আকারে ছড়িয়ে পড়বে।’ রিটের বিষয়ে ঢাকা জেলার আহবায়ক হাদিউজ্জামান পলক বলেন, ‘একজন আইটি এক্সপার্ট হিসাবে বলতে পারি, অবৈধ ও প্রতারণামূলক বহুবিবাহ বন্ধে দেশের প্রতিটি কাজী অফিসকে নির্দিষ্ট সফটওয়্যার এর মাধ্যমে বিয়ে কিংবা তালাক পদ্ধতিকে অনলাইনের আওতায় আনতে মহতী উদ্যোগ গ্রহণে আর বিলম্ব করার বিন্দু পরিমাণে সময় নেই ।

মোঃ মোজাম্মেল হোসেন বাবু
স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com