শিরোনাম :
মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: বিপাকে খুচরা ব্যবসায়ী, ঝুঁকছে ইলেকট্রিক চুলার দিকে ক্রেতারা গাজীপুরের শ্রীপুরের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন জনাব আরিফুল ইসলাম সরকার। নাশকতা মামলায় আটক জেলে থেকেও পদে প্রধান শিক্ষক নির্যাতিত সাংবাদিকদের আস্থার ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মির্জাপুরে কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার উদ্ধার ৭০ কার্টন সিগারেট সাতক্ষীরার সাবেক সংসদ আশরাফুজ্জামান আশু’র ফেসবুক আইডি হ্যাক, টাকা দাবি চট্টগ্রাম সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর উদ্যোগে লায়ন মোঃ আসলাম চৌধুরীর মত বিনিময় সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠান। শ্রীপুরে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত শেরপুরে ধান ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ নেছারাবাদে ব্যবসায়ীর কাছে ডিবি পরিচয়ে চাঁদা দাবি করায় গ্রেফতার ১। রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ গলাচিপায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদুয়ায় জ‌মির টপস‌য়েল কাটার দা‌য়ে ১টি স্ক্যাভেটর-৩টি ডাম্পার জব্দ। নওগাঁর মান্দায় উপজেলা চত্বরের রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ লালমোহন হাসপাতালের সামনে দুটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা। ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল : এক অনন্য দ্বীনি সমাবেশ কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে তিন লক্ষ টাকার পন্য আটক পাঁচবিবি যুবদলের দেশনেত্রীর উদ্দেশ্যে দোয়া মাহফিল

বিলেতে কমলগঞ্জের শতজন” ৩ টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন।

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ জালাল উদ্দিন
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৮২৩ বার পঠিত

যুক্তরাজ্য প্রবাসী লেখক, কবি, গবেষক ও সাংবাদিক অধ্যাপক সৈয়দ মাসুমের ‘বিলেতে কমলগঞ্জের শতজন’ ও কাব্যগ্রন্থদ্বয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্টিত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈয়দ মাসুম ওয়েল ফেয়ার ট্রাস্ট এর আয়োজনে মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মোঃ এম. এ. শহীদ এমপি। প্রকাশনা উৎসবের আহবায়ক বিশিষ্ট প্রাবন্ধিক, লেখক, গবেষক আহমেদ সিরাজের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষা বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সাবেক পরিচালক লেখক, গবেষক ড. সেলু বাসিত। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, গবেষক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শোয়াইব জিবরান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দীন, অধ্যাপক ও কবি অবিনাশ আচার্য, সাংবাদিক এডভোকেট নূরুল ইসলাম শেফুল, কবি ও প্রভাষক শাহাজান মানিক। প্রবাসী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালুকদার রায়হান, আলহাজ্ব এম.এ. ছালাম, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস শহীদ, নুরুজ্জামান চৌধুরী রাসেল।

সৈয়দ মাসুমের লেখা তিনটি গ্রন্থ হচ্ছে ‘বিলেতে কমলগঞ্জের শতজন’ ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসরত এবং বিভিন্ন কর্মকান্ডে কমলগঞ্জের মুখ উজ্জ্বল করেছেন এমন ব্যক্তিদের কর্মযজ্ঞ নিয়ে পুরো একশত জন মানুষের জীবনী গ্রথিত করেছেন সেই গ্রন্থে। এছাড়াও আরো দু’টি গ্রন্থ ‘বিধ্বস্ত প্রাচীর’ এবং ‘অরক্ষিতার আর্তনাদ’ এর মোড়ক উন্মোচন এবং প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com