শিরোনাম :
জলঢাকার কাঁঠালী ইউনিয়নে আলহাজ্ব সৈয়দ আলীর নির্বাচনী পথসভা মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করা হবে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই জলঢাকায় জামায়াতের বিশাল গণমিছিল সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব লালমোহনে আলহাজ্ব আলী মিয়া মিন্টু শিকদারের জানাজায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। মনপুরার আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লাকসামে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা প্রচারণার প্রথম দিনেই কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থী মো. আবুল কালামকে ঘিরে জনতার উচ্ছ্বাস সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ

বিশ্ববাজারে তাঁতবস্ত্রের প্রসারে অবদান; শাহজাদপুরে নারী উদ্যোক্তাকে সংবর্ধনা

মোঃ আমিরুল ইসলাম , স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৮৭৩ বার পঠিত

ঐহিত্যবাহী তাঁতশিল্পের কেন্দ্র সিরাজগঞ্জ ও শাহজাদপুরে উৎপাদিত তাঁতবস্ত্র অনলাইনের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্ববাজারে প্রসারে বিশেষ অবদান রাখায় নারী উদ্যোক্তা সোনার তরী’র স্বত্বাধিকারী জান্নাত লোপাকে সিরাজগঞ্জ জেলা তাঁত মালিক সমিতিসহ ৬ তাঁতী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে লোপাকে এ সম্মাননা ও সংবর্ধনা দেয়া হয়েছে।
জানা গেছে, তাঁতবস্ত্র উৎপাদন ও বিপননকারী প্রতিষ্ঠান ‘সোনার তরী’র স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জান্নাত লোপা তার নিজের ডিজাইন ও প্রস্তুতকৃত গামছা, থ্রি-পিছ, শাড়িসহ সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে পুনরুজ্জীবিতকরণে তাঁতে তৈরি শাড়ি, লুঙ্গি ও গামছা দেশে ও বিদেশে বাণিজ্যিকভাবে বাজার সৃষ্টিতে দীর্ঘদিন করে কাজ করে যাচ্ছেন। women and e-commerc forum (WE) এর সহযোগীতায় জান্নাত লোপা নিজস্ব ডিজাইনের তাঁতের থ্রি-পিছ, গামছা, শাড়িসহ শাহজাদপুর ও সিরাজগঞ্জের তাঁতপল্লীতে উৎপাদিত তাঁতবস্ত্র সরবরাহ ও রফতানি করছেন। সেই সাথে তিনি ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে কাজ করা নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা যোগাচ্ছেন এবং করোনাকালীন সময়ে সংকটে পতিত তাঁতশিল্পের প্রসার ও পুনরুজ্জীবিত করতে বিশেষ ভুমিকা পালন করে যাচ্ছেন। এসব অবদানের স্বীকৃতি স্বরূপ নারী উদ্যোক্তা জান্নাত লোপাকে সিরাজগঞ্জ জেলা তাঁত মালিক সমিতি, উপজেলা তাঁতবস্ত্র ব্যবসায় সমিতি, শাহজাদপুর কাপড় হাট কাপড় ব্যবসায়ী সমিতি, তাঁত শ্রমিক ইউনিয়ন, উপজেলা তাঁতী লীগ ও তাঁত বোর্ডের ৫ ও ৬ নং ওয়ার্ড মাধ্যমিক তাঁতী সমিতির নেতৃবৃন্দ সংবর্ধনা ও বিশেষ সম্মাননা প্রদান করেন।
এদিন শাহজাদপুরে উপজেলা শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে জেলা তাঁত মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস এন্ড পাওয়ারলুম এসোসিয়েশনের পরিচালক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হায়দার আলীর সভাপতিত্বে ও সাংবাদিক কোরবান আলী লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, ওসি শাহিদ মাহমুদ খান, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, প্রেস ক্লাব, শাহজাদপুরের সাধারন সম্পাদক ওমর ফারুক, প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকি, তাঁতী ও শ্রমিক সংগঠনের নেতা আল মাহমুদ, আলমাছ আনছারী, টিপু সুলতান, আবু শামীম সূর্য্য, হায়দার আলী, খসরুজ্জামান খসরু প্রমুখ। বক্তারা বলেন, ‘জান্নাত লোপা দেশে বিদেশে তাঁতবস্ত্রের বাজার সৃষ্টিতে যে ভ‚মিকা পালন করছেন যা ঐতিহ্যবাহী তাঁতশিল্পের চরম সংকটময় মুহুর্তে প্রসংশার দাবী রাখে। তার এ কর্মপ্রচেষ্টা শাহজাদপুরসহ সিরাজগঞ্জের তাঁতশিল্পকে আরও সমৃদ্ধশালী করতে বিশেষ ভুমিকা রাখবে’। এ বিষয়ে women and e-commerc form (WE) এর মেম্বর ও সাবসক্রাইবার সোনার তরী’র স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা জান্নাত লোপা বলেন, ‘ডঊ এর সহযোগীতা ও তার স্বামী সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোকের অণুপ্রেরণায় ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র বিশ্বদরবারে সুপ্রতিষ্ঠিত করতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ কাজে তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগীতা কামনা করেন’।
পরে ৬ তাঁতী সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ স্ব-স্ব সংগঠনের পক্ষ থেকে নারী উদ্যোক্তা জান্নাত লোপার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com