শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রস্তুতির শেষ ধাপে প্রশাসন, শুরু নির্বাচনী মালামাল বিতরণ মনপুরা উপকূলে নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের ব্যস্ততা ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাঘাটায় পুলিশের ব্যাপক মোহড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি ঝিনাইদহে সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা তৎপরতা ঝিনাইদহে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে র‌্যাবের কঠোর অবস্থান ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু সাতক্ষীরায় নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সেনা টহল জোরদার বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয় দানকারী প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছেন পুলিশ সদস্যরা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৮৪১ বার পঠিত

মামুন খানঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয় দানকারী প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছেন পুলিশ সদস্যরা। সরাইল থানার ওসি আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ জানান, বুধবার দুপুরের পর সরাইল সদরের উচালিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি বিলাসবহুল গাড়ী, পুলিশের সিগন্যাল লাইট, ওয়াকিটকি ওয়ারলেস সেট, বিশেষ জজ এবং জেলা ও দায়রা জজ লেখা স্টিকার, পুলিশ লেখা স্টিকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মনোগ্রাম যুক্ত স্টিকার এবং সাংবাদিক ও প্রেস লেখা স্টিকার জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন- চাঁদপুর জেলার ফরিদপুর উপজেলার লারুয়া গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৮), বরগুনা জেলা সদরের মৃত কাশেম আলীর ছেলে লিটন মিয়া (২৮), সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মৃত তোয়াজ উদ্দিনের ছেলে মিজান মিয়া (৩২) এবং দেওড়া গ্রামের বাগ বাড়িয়া’র নুর মিয়ার ছেলে জহির মিয়া (৪০) পুলিশ সূত্র জানায়, সরাইল সার্কেল-এর সহকারী পুলিশ সুপার আনিছুর রহমানের দিকনির্দেশনায় ওসি নাজমুল আহমেদের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে এই চার প্রতারক’কে গ্রেফতার করেন। আটককৃতরা কখনো ম্যাজিস্ট্রেট, কখনো সাংবাদিক, কখনো পুলিশ, কখনো জেলা দায়রা জজ পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে সরাইল থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। সরাইল সার্কেল-এর সহকারী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান বুধবার রাতে জানান, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবত সরাইল উপজেলার আশপাশের এলাকায় এবং ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন যানবাহনে প্রতারণা ও জালিয়াতি করে আসছিল। বিষয়টি আমরা অবগত হওয়ার পর থেকে চক্রটির ব্যাপারে সতর্ক হই ও এই প্রতারক চক্রটিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে আমরা কাজ শুরু করি।অবশেষে আমরা একাজে সফল হই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com