শিরোনাম :
এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন। গাজীপুর–১ আসনে বিএনপি’র নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি:

বড়লেখায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫।

মোঃ জালাল উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৫০৫ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় পৌরসভা নির্বাচনে প্রচারণার জের ধরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মঙ্গলবার রাতে পৌর শহরের পাখিয়ালা চৌমুহনীতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুইপক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় অ্যাসল্ট মামলা হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে বড়লেখা থানার এসআই নজরুল ইসলাম বাদি হয়ে ৯ জনের নামোল্লেখ ও ১৬০ জনকে অজ্ঞাত আসামি করে এই মামলা করেছেন। এই ঘটনায় পুলিশ বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ফরহাদ ও তাঁর চাচাতো ভাই রেহান আহমদকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের ভাতিজা। জানা গেছে, বড়লেখা পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণা শেষে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে বড়লেখা পৌর শহরের পাখিয়ালা চৌমুহনীতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের ওপর হামলা চালানো হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের ভাতিজা ছাত্রলীগ নেতা শিমুল আহমদের নেতৃত্বে এই হামলা হয়। এতে ইমরান হোসেনের হাত কেটে যায়। এদিকে ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের ওপর হামলার খবরে রাত সাড়ে ৮টার দিকে বিভিন্ন এলাকা থেকে পাখিয়ালা এলাকায় ছাত্রলীগের কর্মীরা জড়ো হন। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দফায় দফায় রাত সাড়ে ১০টা পর্যন্ত সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

সংঘর্ষে বড়লেখা থানার এসআই নজরুল ইসলাম ও সুব্রত কুমার দাস, এএসআই আব্দুল হালিম, কনস্টেবল মেহেদি হাসান ও তোহেল আহমদসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ এলাকা থেকে বড়লেখা সরকারি কলেজ এলাকা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কা ছিল। তাই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উদ্ভুত পরিস্থিতি শান্তিপূর্ণ ও সহায়ক পরিবেশ নিশ্চিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ কমপ্লেক্স হতে বড়লেখা সরকারি কলেজ পর্যন্ত স্থানজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। দুপুর ২টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com