শিরোনাম :
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত।

ভালোবাসার সম্পর্কে রাগ, অভিমান থাকা ভালো। মনোবিজ্ঞানীদের মতে এতে সম্পর্কের ভিত্তি মজবুত হয়।

মোঃ মোজাম্মেল হোসেন বাবু স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১৬ বার পঠিত

২৬ ফেব্রুয়ারী ২০২১ ইং

মানব মনের অনুভূতির বহিঃপ্রকাশ বিষয়টি বেশ চমৎকার ও আকর্ষণীয়। আপনার অবচেতন মন যদি কারো প্রতি রাগ, অভিমান বা কষ্ট পোষে রাখে তবে তা আপনি মুখে নয় বরং তা আচরনে প্রকাশ করবেন।

অহেতুক রাগ এড়িয়ে চলুনঃ
রাগ হল মানুষের মনের হিংসাত্মক মনোভাব। রাগ বা ক্ষোভ মানুষের মনে বেশীদিন জমা থাকলে এক পর্যায়ে অপর ব্যক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়া যার মনে ক্ষোভ অনুভূতি কাজ করতে থাকে সে মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। রাগ যে কারো প্রতি সৃষ্টি হতে পারে। তবে দাম্পত্যে জীবনে অতিরিক্ত রাগ এড়িয়ে চলা ভালো।

অভিমানের মূল্যায়ন বুঝতে হবেঃ
অভিমান বিষয়টি দারুন একটি অনুভূতি যা দাম্পত্য জীবনে থাকা প্রয়োজন। ‘অভিমান অনুভূতি’ মূলত কাছের মানুষের সাথেই ঘটে থাকে। অভিমান হয় অপর ব্যক্তির প্রতি ভালোবাসা ও প্রত্যাশা থেকে। তবে ব্যাক্তির অভিমান কে সর্বক্ষণ অবহেলা করলে সম্পর্ক খারাপ দিকে যেতে পারে।

অযথা কষ্ট নিতে নেইঃ
সুখ-দুঃখের অঙ্গিনায় তৈরি হয় কষ্ট। কষ্ট যেকোন কারনেই আসতে পারে। হতে পারে পারিবারিক বা ব্যক্তিগত কারন। তবে কষ্ট ভাগাভাগি করে নিলে দাম্পত্য জীবনে এর প্রভাব অনেকটা কমে আসে।

গবেষণায় দেখা গেছে – রাগ যাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর একটি, তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় দ্বিগুণ।

রাগ, অভিমান ও কষ্টের নেতিবাচক দিকঃ
– অতিরিক্ত রাগের ফলে দাম্পত্যে কলহ বাড়তে থাকে।
– রাগ ও কষ্ট পরস্পর শ্রদ্ধাবোধ নষ্ট করে, অনেক সময় মানসিক দিক থেকে উভয়কে ক্ষতিগ্রস্ত করে।
– অভিমান ও রাগ থেকে সম্পর্কে প্রতিযোগিতা দেখা দেয়।
– অতিরিক্ত কষ্টের ফলে পরস্পরের সম্পর্কের প্রতি অনীহা কাজ করে।

রাগ, অভিমান কষ্টেরও কিছু ইতিবাচক দিক আছেঃ

– সঙ্গীর রাগ ভাঙ্গানোর ফলে সম্পর্ক ক্ষীর মধুময় হয়
– অভিমান শেষে ভালোবাসা ও প্রত্যাশার স্বীকৃতি ঘটে
– কষ্ট বাস্তবতা শেখার ফলে পরবর্তী পথ চলায় পরস্পরের প্রতি আস্থা বাড়ে
– সম্পর্কে সচেতনতার বৃদ্ধি ঘটে

সম্পর্কে রাগ, অভিমান, কষ্ট বিষয়গুলো ঠিক যেন টক, ঝাল, মিষ্টি স্বাদের মত যা দাম্পত্যে জীবনে উপভোগ করা দরকার।
তবে এ বিষয়গুলো বেশীদিন মনে পুষে না রাখাই ভালো। এ পরিস্থিতি গুলোতে দুজন সমঝোতায় আসতে পারলে ভালোবাসা ও সম্পর্ক আগের চেয়ে মধুর হয়।

মোঃ মোজাম্মেল হোসেন বাবু
স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com