শিরোনাম :
এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন। গাজীপুর–১ আসনে বিএনপি’র নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি:

মহম্মদপুরে শেখ হাসিনা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!

 মো: শামিম মৃধা (মাগুরা জেলা প্রতিনিধি):
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৮২৫ বার পঠিত

মাগুরার মহম্মদপুরের মধুমতি নদীতে নির্মিত শেখ হাসিনা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা।এর আগে ভিডিও কনফারেন্সে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংযুক্ত হন প্রধানমন্ত্রী।এসময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, পুলিশ সুপার খান মহম্মদ রেজওয়ানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মধুমতি নদীর ওপর নির্মিত ওই সেতুটির দৈর্ঘ্য ৬০০ দশমিক ৭০ মিটার এবং প্রস্থ ৯ দশমিক ৮০ মিটার। সেতুটিতে ১৫০টি পাইল, ১৪টি পিয়ার, দুইটি অ্যাবাটমেন্ট ও ১৫টি স্প্যান রয়েছে। যার নির্মাণ ব্যয় ৬৩ কোটি ৩১ লাখ ২৮ হাজার টাকা।মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল বলেন, রোববার শেখ হাসিনা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এলাকার মানুষকে বিনোদন দিতে সেতু সংলগ্ন নদীর পাড়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেন, মধুমতি নদীতে সেতু নির্মাণের বিষয়টি ছিল আমার নির্বাচনপূর্ব প্রতিশ্রুতি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেছেন। জনগণকে দেওয়া আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com