শিরোনাম :
এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন। গাজীপুর–১ আসনে বিএনপি’র নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি:

মাদারিপুর শিবচরে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, আটক- ২।

 রাকিবুল হাসান রকি, মাদারিপুর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৬০ বার পঠিত

মাদারীপুর জেলার শিবচরের পাচ্চরে এক গৃহবধূর সহযোগিতায় আরেক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (১২ ডিসেম্বর) রাতে শিবচর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ভুক্তভোগী। রাতেই পুলিশ ধর্ষণে জড়িত ও সহযোগিতার অভিযোগে অভিযুক্ত নারীসহ ২ জনকে গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, অভিযুক্ত গৃহবধূ আখি আক্তার ও সুবল মন্ডল ওরফে সুমন মোল্লা স্বামী স্ত্রী পরিচয়ে পাচ্চরের বাখরের কান্দি পূর্নবাসন কেন্দ্রের শাহিন হাওলাদারের একতলা বাসায় দীর্ঘদিন যাবৎ ভাড়া নিয়ে থাকতেন। ওই বাসায় তারা অনৈতিক কাজ করতে এবং পাশাপাশি বিভিন্ন সময়ে অসহায় নারীদের ফুসলিয়ে বাসায় নিয়ে অনৈতিক কাজ করাতেন।

গতকাল শনিবার বিকেলে এক গৃহবধূকে জোরপূর্বক ওই বাসায় নিয়ে যায় অভিযুক্ত আখি আক্তারসহ পাঁচ ব্যক্তি। সেখানে হাত-পা ও মুখ বেঁধে আটকে রেখে বিকেল পর্যন্ত দুই দফায় তাকে ধর্ষণ করে একাধিক ব্যক্তি। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে মুখ বেঁধে ইজিবাইকে করে পূনরায় ধর্ষণের জন্য অন্যত্র নেয়ার সময় কৌশলে মুখ খুলে চিৎকার দিলে স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে এসে ইজিবাইকটির পথরোধ করে। এসময় ইজিবাইকে থাকা আসামীরা দ্রæত পালিয়ে গেলে গৃহবধুকে উদ্ধার করে স্থানীয়রা। রাতে শিবচর থানায় ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষণে সহযোগিতাকারী এক নারীসহ পাঁঁচজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

শনিবার রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধু বাদী হয়ে শিবচর থানায় আখি আক্তার(২৫), সুবল মন্ডল ওরফে সুমন মোল­া(৩২), সোহেল(৩৫), এসকান(৩৭) ও অটোরিক্সা চালক সোহাগ হাওলাদার(৩৫) এর নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিরাজ হোসেন বলেন, ‘মামলা দায়ের এর পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামী আখি আক্তারসহ দুইজনকে গ্রেফতার করেছে। প্রাথমিক ভাবে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’ “রাকিবুল হাসান রকি” মাদারিপুর জেলা বিশেষ প্রতিনিধিঃ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com