শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

মাধবপুরে কুখ্যাত মাদক চোরাকারবারি গাঁজা ও আতসবাজি সহ আটক।

হৃদয় এস এম শাহ-আলম মাধবপুর (হবিগঞ্জ):
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৭১ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কুখ্যাত মাদক চোরাকারবারি শাজাহান মিয়া (৫২) ও তার এক সহযোগী হাসান মিয়া (৩০) ভারতীয় গাঁজাসহ বিজিবির হাতে আটক হয়েছে। শাহজাহান মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের মৃত সুরত আলীর পুত্র ও হাসান মিয়া একই এলাকার বনগাঁও গ্রামের আব্দুল সবুরের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ৫৫ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির হাবিলদার মো : নুরুজ্জামান এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া চা বাগানের ১৭নম্বর সেকশনের সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৫কেজি ভারতীয় গাঁজাসহ উল্লেখিত দুই ব্যাক্তিকে আটক করে।

এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মো: শরিফ মিয়া (৩০) নামে এক ব্যাক্তি পালিয়ে যায়। মোঃ শরিফ মিয়া একই এলাকার বনগাঁও গ্রামের হারিছ মিয়া পুত্র। আটককৃত ও পলাতক ব্যাক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর কিছুক্ষণ পর রাত ১টার দিকে একই টহল দল একই এলাকায় আবার অভিযান চালিয়ে ৩ হাজার ৯ প্যাকেট ভারতীয় আতশবাজী আটক করে। যার আনুমানিক মুল্য দুই লক্ষ চুয়ান্ন হাজার আটশত টাকা। আটককৃত চোরাচালানী মালামালের আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com