শিরোনাম :
এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন। গাজীপুর–১ আসনে বিএনপি’র নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি:

মাধবপুরে তেলিয়াপাড়া রেলক্রসিংয়ে গেইট নষ্ট , ঘটছে দুর্ঘটনা।

 হৃদয় এস এম শাহ্-আলম হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৮৩৮ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশনের ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের রেলক্রসিংয়ে দুটি গেইটের মধ্যে একটি নষ্ট, আরেকটি কোনরকম জোড়াতালি দিয়ে ব্যবহার করা হচ্ছে। ফলে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া রেলস্টেশনের পাশ দিয়ে রেললাইন অতিক্রম করেছে। দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ দুইপাশে দুটি গেইট স্থাপন করলেও নষ্ট হয়ে যাওয়ায় রেললাইনের পশ্চিম পাশের গেইটটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করা যাচ্ছে না। পুর্ব পাশের গেটটিও বাঁশ ও কাঠ দিয়ে জোড়াতালি দিয়ে ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় লোকজন জানায় এখানে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে তার পরেও গেইটগুলো মেরামত করা হচ্ছে না। ট্রেন আসলে গেটইম্যান এক পাশের গেইট বন্ধ করে ট্রেনকে সিগনাল দেয় অন্য পাশ অরক্ষিত থেকে যায়। স্থানীয় নজরুল ইসলাম নামে এক যুবক জানায়, কিছুদিন আগে একটি ট্রাক রেললাইনে উঠার পর ট্রেন চলে আসে। ফলে ট্রেনের সাথে সংঘর্ষে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের চালক গুরুতর আহত হয়। এদেশে দুর্ঘটনা ঘটার পরে কর্তৃপক্ষের টনক নড়ে, কিন্তু এখানে বারবার দুর্ঘটনা ঘটার পরেও কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গছে না। এব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বরত গেইটম্যান জানান, এখানে আমরা তিন জন পর্যায়ক্রমে দায়িত্ব পালন করি। প্রতি শিফটে দুই জন করে দায়িত্ব পালন করলে অথবা গেইট মেরামত করলে দুর্ঘটনা রোধ করা সম্ভব হতো। আমরা বারবার উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করার পরও বাজেট নেই অজুহাতে কোন কাজ করছে না। গেইট নষ্ট থাকায় গত এক বছরে কয়েকটি ছোট বড় দুর্ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com