শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

মানিকগঞ্জের সিংগাইরে কন্যা সন্তানকে হত্যা, বাবা গ্রেফতার।

 মোঃ ইমন হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৭৯৪ বার পঠিত

মানিকগঞ্জের সিংগাইরে মীম আক্তার নামে এক বছর বয়সী কন্যাশিশুকে হত্যার অভিযোগে তার বাবা আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিরাজপুর-পাড়াগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় মেয়ে মীম আক্তারকে হত্যা করেছে মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। গ্রেফতারকৃত আল আমিন উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এস‌ আই ফরহাদুজ্জামান ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৬ নভেম্বর উপজেলার কালিগঙ্গা নদীর পাড় থেকে শিশু মীমের হাত-পাবিহীন লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত আল-আমিন স্ত্রী হোসনেয়ারাকে বিভিন্ন সময় মারধর করতো। সর্বশেষ গত ৩ নভেম্বর সকালে আল-আমিন ও তার বাড়ির লোকজন মিলে একমাত্র কন্যা সন্তান মীম আক্তারকে রেখে স্ত্রী হোসনেয়ারাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

গত ৬ নভেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে পার্শ্ববর্তী বার্তা গ্রামের কালিগঙ্গা নদীতে জনৈক জেলে মাছ ধরতে গেলে পানিতে ভেসে ওঠা লাশ দেখতে পায়। খবর পেয়ে হোসনেয়ারা তার পরিবারের লোকজন নিয়ে গলায় তাবিজ দেখে সন্তানের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় ওই দিনই স্বামী আল আমিন (৩০), তার পিতা আ. হালিম (৫৫), মা নাছিমা বেগমসহ (৪৮) ছয় জনের বিরুদ্ধে সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন হোসনে আরা বেগম। মামলার অন্য আসামিরা হলেন, আল আমিনের ভাই আজিজুল (৩৫), বোন মুক্তা আক্তার (২০) ও স্বজন ছাবিনা আক্তার (৩২)।

এদিকে, আদালতের নির্দেশে শিশুটির লাশ শনাক্তের জন্য রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানার উপস্থিতিতে মাধবপুর-মানিক নগর কবরস্থান থেকে লাশ উত্তোলন করে ডিএনএ পরিক্ষার নমুনা সংগ্রহ করা হয়। উল্লেখ্য, পারিবারিক কলহের জেরে গত ৩ নভেম্বর স্ত্রী হোসনে আরাকে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় স্বামী আল আমিন। পরে এক বছর বয়সী কন্যা মীমকে নিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও স্বামী-সন্তানের সন্ধান না পাওয়ায় ৪ নভেম্বর থানায় লিখিত অভিযোগ করেন হোসনে আরা। ৬ নভেম্বর সন্ধ্যায় কালিগঙ্গা নদীর পাড় থেকে শিশু মীমের হাত-পাবিহীন লাশ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com