শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

মাহবুবুল হক বাবুল চিশতী সহ চারজনের বিরুদ্ধে প্রতিবেদন আগামী ১৮ ফেব্রুয়ারি।

কামরুজ্জামান কানু:
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৩৮২ বার পঠিত

জামালপুর জেলার বকশীগন্জের মাহবুবুল হক বাবুল চিশতী বৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক বাবুল চিশতী সহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত এজাহার গ্রহণ করে প্রতিবেদনের জন্য এই দিন ধার্য করেন।

বাবুল চিশতী ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন- বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী এবং দুই শ্যালক গোলাম রসূল ও বকশীগন্জের ধানুয়াকামালপুরের চেয়ারম্যান মোস্তফা কামাল। এর আগে আদালতে এ মামলার এজাহার পৌঁছায়। এরপর আদালত মামলার এজাহার করে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন। গতকাল মঙ্গলবার প্রায় ২৪ কোটি টাকার এই অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করার অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল বাদী হয়ে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, গোলাম রসূল ২৩ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার ২১০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন এবং তিনি ২৬ লাখ ৫৫ হাজার ৩৬০ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এজাহারে আরো বলা হয়, বাবুল চিশতী তার শ্যালক গোলাম রসূলের নামে যমুনা ব্যাংক ও ইসলামী ব্যাংকের হিসাবে ২০১১ সাল থেকে ২০১৩ সালের মধ্যে ১০ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার টাকা জমা করেন। অন্য আসামি রাশেদুল হক চিশতী ২০১২ সাল থেকে ২০১৩ সালের মধ্যে তার ছোট মামা গোলাম রসূলের নামে যমুনা ব্যাংকের একাধিক হিসাবে ছয় কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা জমা করেন।

এছাড়া আরেক আসামি মোস্তফা কামাল তার ছোট ভাই গোলাম রসূলের নামে ফারমার্স ব্যাংকের চারটি হিসাবে ২০১৪ সাল থেকে ২০১৫ সালের মধ্যে এক কোটি ২০ হাজার টাকা জমা করেন। মামলায় বলা হয়, এসব টাকা বাবুল চিশতী, তার ছেলে রাশেদুল ও শ্যালক মোস্তফা কামাল তাদের আয়ের অবৈধ উৎস, অবস্থান ও মালিকানা গোপন করে বৈধ করার উদ্দেশ্যে গোলাম রসূলের বিভিন্ন হিসাব নম্বরে জমা করেন। যা মূলত তাদের অবৈধভাবে অর্জিত অর্থ। বাবুল চিশতী পরিবারের বিরুদ্ধে এ পর্যন্ত এক ডজনের বেশি মামলা করেছে দুদক। ফারমার্স ব্যাংকের চার কোটি টাকা ঋণ জালিয়াতি ও অর্থপাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, মাহবুবুল হক বাবুল চিশতীসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

বর্তমানে মামলাটি ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে বিচার কাজ চলছে। এ পর্যন্ত এ মামলায় মোট ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ২০১৯ সালের ১০ জুলাই দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় মামলাটি করেন। এরপর একই বছরের ১০ ডিসেম্বর আদালতে এ অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com