শিরোনাম :
ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময় টেকনাফে নৌবাহিনী–থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

মিরপুরে কথিত সাংবাদিক পুলিশ পরিচয়ে চাঁদাবাজি,মামলা দায়ের,গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৬০০ বার পঠিত

বাহাউদ্দীন তালুকদারঃ কথিত সাংবাদিক তাদের অপ-সাংবাদিকতার তান্ডবে অতিষ্ট হয়ে এ ব্যাপারে পরেছেন বৃহত্তর মিরপুরের পেশাদার সাংবাদিকবৃন্দ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানীর মিরপুরস্থ জাতীয় উদ্ভিদ উদ্যানে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সাতজনের বিরুদ্ধে শাহ্ আলী থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে পুলিশের হাতে প্রধান আসামি জাহিদুল ইসলাম ওরফে সোহাগ কে গ্রেফতার করা হয়েছে, বাকীরা পলাতক রয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৪ তারিখে দুইজন দর্শনাথী (তরুণ -তরুণী) জাতীয় উদ্ভিদ উদ্যানে ঘোরাঘুরি করার সময় হটাৎ ছয়জন মোটরসাইকেল যোগে হাতে ক্যামেরা নিয়ে তাদের কাছে আসে তাদের হাতে থাকা ক্যামেরা ও মোবাইল দিয়ে দর্শনার্থীদের একসাথে করে বেশ কিছু অন্তরন্গ ছবি তোলে। পাশাপাশি তাদের মধ্যে একজনকে পুলিশের এস,আই, হিসাবে পরিচয় করিয়ে দিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে। অন্যথায় তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়ারও হুমকি দিয়ে তাদের সাথে থাকা ২০০টাকা নেয়া হয়, আরো ৩০০ টাকা দিতে রাজি হলে তারা ব্যবস্থা করতে বলে পাশে আছি বলে গার্ডেনের ভিতর চলে যায়। কোন উপায় না দেখে ভুক্তভোগীরা উদ্যোনে থাকা নিরাপত্তারক্ষীদের জানায়। নিরাপত্তারক্ষীরা তথা কথিত সাংবাদিকদের মধ্যে একজনকে আটক করে শাহা আলী থানায় একটি মামলা দায়ের করে। কথিত সাংবাদিক দল জাতীয় উদ্ভিদ উদ্যান, চিড়িয়াখানার অভ্যন্তরনে মাদক সেবন, বিক্রি সাংবাদিক পরিচয়ে কখনও পুলিশ পরিচয়ে হুমকি ধমকি, দিয়ে চাঁদাবাজির মতো ঘটনা দীর্ঘদিন ধরে ঘটিয়ে চলছে।

এ ব্যাপারে, জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক বলেন, আমি বিষয়টি জেনেছি। অভিযুক্ত ব্যাক্তি পুলিশ ও উদ্যানের নিরাপত্তারক্ষীসহ অফিসারদের সামনেই তার বক্তব্য দিয়েছেন। পুলিশ এ বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন।

এ ব্যাপারে শাহ্ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান বলেন, বিষয়টি তদন্তাধীন তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এদের মধ্যে একজন নিজেকে ভুয়া পুলিশ পরিচয় দিয়েছে। যাকে আটক করা হয়েছে তার পত্রিকা অফিসে ফোন দিলে এটা পত্রিকা অফিস না রং নাম্বার বলে কেটে দেয়। এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে মিরপুর উপ-পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, এ বিষয়টি সম্পর্কে আমি আবগত আছি। অভিযোগটি সচ্ছতার ভিত্তিতে নিরপক্ষ ভাবে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দিয়েছি আশাকরি খুব শীঘ্রই নিষ্পত্তি হবে।

তিনি আরো বলেন, যদি কখনও এক পেশার লোক ভিন্ন পেশার পরিচয় দিয়ে চাঁদাবাজি করে। এবং চাঁদাবাজি হামলার মতো ঘটনা ঘটে তাহলে জরুরী ভিত্তিতে স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করুন। পুলিশ কার্যকরী ব্যবস্থা নিবে। আর যদি পুলিশ সহযোগিতা না করে তাহলে আমাকে অবহিত করুন। আজও আমারা একজন ভুয়া ডিসি পরিচয়কারীকে আটক করেছি। বিষয়টি মিরপুর মডেল থানা তদারকি করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com