শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

মুরাদনগরে বিট পুলিশিং মতবিনিয় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৫১৫ বার পঠিত

সাখাওয়াত হোসেন তুহিনঃ কুমিল্লার মুরাদনগরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মুরাদনগর থানা পুলিশের উদ‍্যোগে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

এলাকার বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন। নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়েরের সভাপতিত্বে ও ইউপি সদস্য শাহেদুল হক সুজনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান।

এসময় (ওসি) সাদেকুর রহমান বলেন, মুরাদনগরের মাটিতে কোন সন্ত্রাসীদের স্থান হবে না। এবং সন্ত্রাসীদের যারা মদদ দেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সন্ত্রাস-জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকাসক্তের বিরুদ্ধে সমাজের সবাই সচেতন হতে হবে। এবং যে কোন অন্যায় অনিয়ম দেখলে মুরাদনগর থানা পুলিশকে জানাবেন পুলিশ আপনাদের পরিচয় গোপন রাখবে। প্রত্যেক বাবা-মা খেয়াল রাখতে হবে তাদের সন্তানের প্রতি। সে কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে মেলামেশা ও খেলাধুলা করছে। নিজ সন্তান বিপদগামী হলে এর চেয়ে কষ্টের আর অন্য কিছু হতে পারে না। তাই প্রত্যেক অভিভাবককে সন্তানের প্রতি যত্নবান হতে হবে। এ উপজেলায় যেন কোন কিশোর অপরাধী চক্র না গড়ে উঠতে পারে সে ব্যাপারে মুরাদনগর থানা পুলিশের বিশেষ নজরদারী রয়েছে।

অন্যান‍্যদের মাঝে বক্তব্য রাখেন, মাওলানা ছামির হোসাইন, মাসুকুল ইসলাম মাসুক, হাজী সামসুল হক, ময়নাল হোসেন, বাচ্চু মিয়া সরকার। অন্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের ইউপি সদস‍্য শিমুল বেগম, জামিনা আক্তার, শিউলি আক্তার ও ইউপি সদস্য আলমগীর হোসেন, জালাল উদ্দিন, মোতালেব মিয়া, আবুল কালাম, হেলাল মাস্টার, আলী-আকবর, জসিম উদ্দিন, সমাজসেবক মোহাম্মদ আলী শাহ-আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com