শিরোনাম :
শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন।

মেহেন্দিগঞ্জের উলানিয়ায় এমপি পংকজ নাথ’র নির্দেশে নৌকার কর্মীদের উপর হামলা

গোলাম রাব্বানী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৫৮৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জের উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়নে এমপি পংকজ নাথ’র নির্দেশে সন্ত্রাসী হামলার অভিযোগ।অভিযোগকারী স্থানীয় আ’লীগ নেতাকর্মীরা জানান তার পোষাকি সন্ত্রাসীরা মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকা হতে অর্থাৎ বহিরাগতরা নির্বাচনী এলাকায় গিয়ে নৌকার বিদ্রোহী প্রার্থীদের পক্ষে নৌকার কর্মীদের মারধর করে রক্তাক্ত করছে।

গতকাল বুধবার দুই ইউনিয়নে সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত করেছেন নৌকার প্রায় ১০/১৫ জন কর্মীকে।এমনকি তারা রাতের অন্ধকারে বিভিন্ন ভয়ংকর অপরাধ হচ্ছে এখানে। এই যেন অখন্ড এক মায়ানমার।উল্লেখ গত ২২ নভেম্বর সন্ধার পর নির্বাচনকে সামনে রেখে মেহেন্দিগঞ্জে একটি শোক সভার নামে এমপি পংকজ নাথ প্রকাশ্য নৌকার বিরোধিতা করে বিদ্রোহীদের সমর্থন দেওয়ার পর থেকেই তার পোষাকি সন্ত্রাসীরা এমন তান্ডবলীলা চালিয়ে যাচ্ছেন।উত্তর উলানিয়া ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জামাল মোল্লা বলেন,নৌকার বিজয় ঠেকাতে আদাজল খেয়ে মাঠে নেমেছে পংকজ নাথ এমপির অনুসারীরা।

এলাকায় তার প্রচারে গনজোয়ার এবং ব্যাপক সাড়া পড়েছে। দক্ষিণ উলানিয়া ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা ও যুবলীগ নেতা আঃ আলীম চৌধুরী মিলন একই কথা বলছেন।উল্লেখ এর আগেও আওয়ামীলীগের বিতর্কিত সাংসদ এক সময় বিএনপির হাওয়া ভবনের দালাল পংকজ নাথ দুইটি উপজেলা চেয়ারম্যানসহ মোট ৮টি নৌকা ডুবিয়েছেন।

অসংখ্য বিএনপির নেতাকর্মীদের রাজনীতিতে প্রতিষ্ঠা করে তার স্বঘোষিত বিভিন্ন কমিটিতে স্থান দিয়ে আ’লীগের দীর্ঘদিনের ত্যাগী পরিক্ষিতদের মামলা হামলা করে এলাকা ছাড়া করেছেন।এছাড়াও গত ইউপি পরিষদ নির্বাচনে নৌকার দুই কর্মীকে পিটিয়ে হত্যা করারও অভিযোগ পাওয়া গেছে।বার বার নৌকা প্রার্থীদের হারিয়ে এলাকায় স্থানীয় আ’লীগ’কে কোনঠাসা করেছেন।

যদিও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস বরিশালের এক সাংবাদিককে বলেছেন এমপি পংকজ নাথ বর্তমানে আওয়ামী লীগের কেউ না,তাই নৌকা দেখলেই তার গা জ্বালা হয়।এছাড়াও তার অনুসারী উপজেলা আ’লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু স্বঘোষিত আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি করে নৌকার বিদ্রোহীদের পক্ষে কাজ করছেন।এরা জেলার নির্দেশ এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশও মানছেন না।

তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সেখানে আতঙ্কের অপর নাম জলদস্যু ও ভূমিদস্যু খ্যাত মরহুম আলতাফ হোসেন সরদারের ছেলে ইয়াবা ব্যবসায়ি তারেক সরদার।তারেক হলেন দক্ষিণ উলানিয়া ইউনিয়নের নৌকার বিদ্রোহী প্রার্থী রুমা বেগম’র ছেলে।তারেকের নেতৃত্বে মোশাররফ, চুন্নুসহ ২০/৩০ সন্ত্রাসী প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে যাচ্ছেন।

এছাড়াও নৌকার বিদ্রোহী প্রার্থী রুমা বেগম আর বিএনপির মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন মশু হলেন আপন মামি-ভাগিনা।উলানিয়া উত্তর ইউনিয়নের আরেক বিদ্রোহী ঘোড়া মার্কার পংকজ নাথ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মিঠু চৌধুরী হলেন বিএনপি পরিবারের।প্রার্থীর আপন ভাই ওই ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক।

এছাড়াও ওই ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী ফয়সাল চৌধুরী হলেন চাচাতো ভাই।নৌকার বিদ্রোহী প্রার্থীদের পৃষ্ঠপোষক এমপি পংকজ নাথ হওয়ায় এ উপজেলায় সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হচ্ছে।রক্তাক্ত জনপদ হিসেবে খ্যাতি পেতে যাচ্ছে এ দুই ইউনিয়ন।উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়নের ভোটারদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা দাবী।শান্তিতে ঘুমাতে পারছেন না এ দুই ইউনিয়নের মানুষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com