শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

মোবাইল কোর্ট: গুরুদাসপুরে বাল্যবিয়ে বন্ধসহ ৮৫ হাজার টাকা অর্থদন্ড।

আবু সাঈদ ,নাটোর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৮৫৪ বার পঠিত

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন স্থানে গোপনে বাল্যবিয়ে দেয়ায় বর, বরের বাবা এমনকি মেয়ের বাবাকেও পৃথকভাবে অর্থদন্ড করা হয়েছে। সেই সাথে একটি বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দিনভর ও রাতে বাল্যবিয়ে রোধে মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু রাসেল। জানা যায়, নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া গ্রামের তফিজ উদ্দিনের ছেলে আজিজুল শেখের (১৮) সাথে পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার পারকোল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সীমা খাতুনের সাথে বিয়ে দেয়ায় ছেলের বাবা তফিজ উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একই দিনে খুবজীপুর ইউনিয়নের আনন্দনগর গ্রামের আলামত মন্ডলের পুত্র শহিদুল ইসলামের সাথে অষ্টম শ্রেণির ছাত্রী আনিকা খাতুনের বিয়ে দেয়া হয়। বাল্যবিয়ের প্রমাণ পাওয়ায় বর শহিদুলকে ১৫ হাজার টাকা অর্থদন্ডের রায় দেন ভ্রাম্যমান আদালত।

অপরদিকে ধারাবারিষার চলনালী গ্রামের লুৎফর রহমানের মেয়ে রুপালী খাতুনের (১৭) সাথে পাশের সিধুলী গ্রামের পিয়ারুল ইসলামের ছেলে মোরশেদ আলীর সাথে বাল্যবিয়ে হলে মেয়ের বাবা লুৎফরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সবশেষে ওইদিন রাতেই গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় পুড়ানপাড়া মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী হাজী আসাদ সোনারের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সুমাইয়া আক্তার ফাতেমাকে বড়াইগ্রামের শাহজাহান খানের পুত্র আরিফুল ইসলামের সাথে বাল্যবিয়ে দেয়ার সময় উভয়পক্ষের অভিভাবকদের আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই চারটি পরিবারের ছেলে মেয়েদের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত পিতামাতার বাড়িতেই অবস্থান করতে হবে মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com