শিরোনাম :
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত।

মৌলভীবাজারে প্রথম করোনা ভ্যাকসিন নিলেন সংসদ সদস্য নেছার আহমেদ।

সিনিয়র স্টাফ রিপোর্টা: মোঃ জালাল উদ্দিন।
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৮৭৭ বার পঠিত

আজ থেকে সারাদেশে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। রোববার মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদকে টিকা প্রয়োগের মধ্য দিয়ে মৌলভীবাজারে টিকাদান কার্যক্রম শুরু হয়। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে ১১ টায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেন এমপি নেছার আহমদ। নেছার আহমদের শরীরে টিকা প্রয়োগের পর টিকা নিতে আসেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.পার্থ সারথী দত্ত, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি এম এ সালাম, মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু, সিনিয়র স্টাফ নার্স কৃষ্ণা রানীসহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং পঞ্চাশোর্ধ ব্যক্তিরা। এরপর ধারাবাহিকভাবে রেজিস্ট্রেশন অনুযায়ী শহরের বিভিন্ন শ্রেণীর মানুষকে টিকাদান করা হবে। টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করছে রেড ক্রিসেন্ট যুব ইউনিটের ২২ জন এবং ম্যাটসের ১০ জন সদস্য। সিভিল সার্জন ডা.চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান, শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত জেলার ৫৭৫৪ জন অনলাইনে নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৮১৬ জনকে আজ দিনে টিকা দেয়া হবে। করোনা ভ্যাকসিন প্রদানের জন্য এরই মধ্যে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ২৯৭ জন, রাজনগরে ৫০ জন, কুলাউড়ায় ৩৯ জন, বড়লেখা ১০০ জন, শ্রীমঙ্গলে ২০০ জন , জুড়ীতে ৩০ জন এবং কমলঞ্জে ১০০ জন করোনার টিকা নেবেন। এর আগে গত ৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, জেলায় ৬০ হাজার ডোজ করোনা টিকা এসেছে। আর এডি সিরিঞ্জ এসেছে ৬৪৮০০ টি। প্রথম পর্যায়ে জেলার ৩০ হাজার মানুষকে এ টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। সদর হাসপাতালসহ ৬টি উপজেলায় একযোগে ৭ ফেব্রয়ারি থেকে করোনা টিকার ১ম ডোজ দেয়া শুরু হবে। এর চার সপ্তাহ পর ২য় ডোজ দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com